|
|
রবিবার, ০১ নভেম্বর, ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সর্বস্বত্ব মুখপত্র কর্তৃক সংরক্ষিত

বিজ্ঞাপন | ব্যানার স্পট

আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!

বিজ্ঞাপন দিন →

রংপুরে তারেক রহমানের জনসভা ঘিরে জনসমুদ্র

নিউজ ডেস্ক

প্রকাশ : ৩০ জানুয়ারি, ২০২৬, ০৬:৪৯ পিএম
১১ পঠিত
00:00
00:00
রংপুরে তারেক রহমানের জনসভা ঘিরে জনসমুদ্র
ছবি: সংগ্রহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থীদের সমর্থনে প্রচারণা জোরদার করতে শুক্রবার রংপুরে এক বিশাল জনসভায় অংশ নেবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

তার আগমনকে কেন্দ্র করে ইতোমধ্যে জনসভাস্থলে মঞ্চ ও মাঠ প্রস্তুতের কাজ চলছে, পাশাপাশি গ্রহণ করা হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা।

রংপুরে পৌঁছানোর পথে তিনি বগুড়া থেকে যাত্রা করে বিভিন্ন স্থানে সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য দেন। এসব পথসভায় স্থানীয় নেতাকর্মী ও সমর্থকদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে।

বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু আশা প্রকাশ করে বলেন, দীর্ঘ প্রায় দুই দশক পর তারেক রহমান রংপুর সফরে আসছেন। তার আগমনের খবরে পুরো অঞ্চলে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। জনসভাটি জনসমুদ্রে রূপ নেবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। তিনি জানান, রংপুর বিভাগের আট জেলার বিএনপি মনোনীত প্রার্থীরা এই জনসভায় উপস্থিত থাকবেন।

তারেক রহমানের সফর ঘিরে জেলা ও মহানগর বিএনপি ব্যাপক প্রস্তুতি নিয়েছে। রংপুর মহানগর কমিটির আহ্বায়ক সামসুজ্জামান সামু বলেন, আসন্ন জাতীয় নির্বাচন সামনে রেখে এই সফর নেতাকর্মীদের মনোবল বাড়াবে। তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে দলের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উদ্দীপনা ও উৎসাহ দেখা যাচ্ছে।

জনসভায় কেন্দ্রীয় নেতাদের পাশাপাশি রংপুর বিভাগের বিভিন্ন আসনের বিএনপি প্রার্থীরাও উপস্থিত থাকবেন। তারা জাতীয় ও স্থানীয় পর্যায়ে দলীয় প্রার্থীদের পক্ষে ভোট প্রার্থনা করবেন এবং নির্বাচনি বার্তা তুলে ধরবেন।

রংপুর জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম বলেন, দলের শীর্ষ নেতার আগমনে নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ ভোটারদের মধ্যেও ব্যাপক সাড়া মিলছে। জনসভায় রংপুর অঞ্চলের উন্নয়ন ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে গুরুত্বপূর্ণ বার্তা দেওয়া হবে বলে তিনি জানান।

নিরাপত্তা ব্যবস্থার বিষয়ে রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহাজান আলী বলেন, জনসভাকে কেন্দ্র করে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা সরেজমিনে প্রস্তুতি পর্যালোচনা করেছেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে একাধিক টিম মোতায়েন করা হয়েছে। পোশাকধারী পুলিশের পাশাপাশি সাদা পোশাকের সদস্যরাও দায়িত্ব পালন করছেন।

বিজ্ঞাপন | ব্যানার স্পট

আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!

বিজ্ঞাপন দিন →