ঢাকা-কক্সবাজার ট্রেনের টিকিট বিক্রি বৃহস্পতিবার থেকে
অনলাইন ডেস্ক
প্রকাশ : ২১ নভেম্বর, ২০২৩, ০৬:৫৭ এএম
শুনুন
00:00
আরও পড়ুন
ফলো করুন
সফটওয়্যার জটিলতা ও নতুন সময়সূচির সঙ্গে সমন্বয় না হওয়ায় ঢাকা-কক্সবাজার রুটে বাণিজ্যিক ট্রেনের আগাম টিকিট বিক্রি করা যাচ্ছে না আজ। আগামী বৃহস্পতিবার থেকে এই কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ।
মঙ্গলবার সকাল ৮টা থেকে নতুন এই রুটে টিকিট বিক্রির কথা থাকলেও অনলাইনে পাওয়া যায়নি। রেল কর্তৃপক্ষ জানিয়েছে, প্রথমবার এই সার্ভিস চালুর ক্ষেত্রে কিছু কারিগরি জটিলতা রয়েছে। তবে দ্রুত সমাধান করে বৃহস্পতিবারের মধ্যেই টিকিট বিক্রি শুরুর আশা করছেন কর্মকর্তারা।
রাজধানী থেকে পর্যটনগরী কক্সবাজার গামী প্রথম ট্রেনটির নামকরণ করা হয়েছে কক্সবাজার এক্সপ্রেস। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগ্রহেই নতুন এই ট্রেনের নামকরণ করেছে বাংলাদেশ রেলওয়ে। প্রথম পর্যায়ে পহেলা ডিসেম্বর এককভাবে কক্সবাজার এক্সপ্রেস চলাচল করলেও আগামী বছরের শুরুতে এই বহরে যুক্ত হচ্ছে আরো সাত জোড়া আন্তনগর এবং কমিউটার ট্রেন। ঢাকা-চট্টগ্রাম এবং চাঁদপুরের পাশাপাশি রাজশাহী রুট থেকে ট্রেন যুক্ত হচ্ছে কক্সবাজারের পথে।
ঢাকা থেকে চট্টগ্রাম হয়ে কক্সবাজারের দূরত্ব ৫৩৫ কিলোমিটার। এ রুটে ঢাকা থেকে শোভন চেয়ারের টিকিট ৫০০ টাকা, এসি চেয়ার-স্নিগ্ধা ৯৬১ টাকা, প্রথম শ্রেণির চেয়ার ৬৭০ টাকা, প্রথম শ্রেণির বার্থ/সিট ১ হাজার ১৫০ টাকা ও এসি বার্থের টিকিট এক হাজার ৭২৫ টাকা নির্ধারণ করে রেল কর্তৃপক্ষ।
আরও পড়ুন
বিজ্ঞাপন | ব্যানার স্পট
আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!
বিজ্ঞাপন | ব্যানার স্পট
আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!
সংবাদটি শেয়ার করুন
প্রিয়জন ও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
সোশ্যাল মিডিয়ায় সরাসরি শেয়ার:
লিংক কপি করুন:
ক্যামেরা দিয়ে স্ক্যান করে খবরটি মোবাইলে খুলুন