নারী কর্মীদের বাধা,এবার যশোরে বিএনপি-জামায়াত সংঘর্ষে ১০ জন আহত
নিউজ ডেস্ক
যশোরের ঝিকরগাছা উপজেলার গঙ্গানন্দপুর ইউনিয়নে বিএনপি ও জামায়াত সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার (৩১ জানুয়ারি) দুপুরে সংঘর্ষের ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন এবং এলাকায় কিছু সময় উত্তেজনা বিরাজ করেছে।
পরে বিকেলে হামলার প্রতিবাদে জামায়াত একটি বিক্ষোভ সমাবেশও করেছে।
উপজেলা জামায়াতের নেতৃবৃন্দ জানান, দুপুরে মহিলা জামায়াতের ১০-১২ জন কর্মী নির্বাচনী প্রতীক ‘দাঁড়িপাল্লা’র পক্ষে শ্রীচন্দ্রপুর গ্রামে ভোট প্রচারণা চালাচ্ছিলেন। তখন স্থানীয় বিএনপির কয়েকজন নেতাকর্মী তাদের প্রচারণায় বাধা দেন ও অশালীন ভাষায় গালিগালাজ করেন। খবর পেয়ে জামায়াত ও ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীরা গিয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন। এ সময় উভয় পক্ষের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়।
এক পর্যায়ে বিএনপি নেতাকর্মীরা এসএস পাইপ, বাঁশ ও লোহার রড দিয়ে হামলা চালান। এতে জামায়াত ও ছাত্রশিবিরের অন্তত ১০ নেতাকর্মী আহত হন। ঝিকরগাছা উপজেলা ছাত্রশিবিরের সাবেক বায়তুল মাল সম্পাদক মুস্তাকিম হাসান জানান, বিএনপির কিছু নেতাকর্মী আগে থেকেই এলাকায় জোট পাকানোর চেষ্টা করছিল। জামায়াতের মহিলা কর্মীরা ভোট প্রচারণা চালাতে গেলে তাদের ওপর হামলা হয়, এতে মুস্তাকিম হাসান, যুব জামায়াত কর্মী জহিরুল ইসলামসহ আরও কয়েকজন আহত হন।
যশোর-২ আসনের বিএনপি প্রার্থী সাবিরা নাজমুল মুন্নী বলেন, জামায়াত কর্মীরা বুলেটপ্রুফ জ্যাকেটের মতো পোশাক পরে প্রস্তুতি নিয়ে এসে তাদের কর্মীদের ওপর হামলা চালিয়েছে। ঘটনার পর বিকেল ৪টায় ঝিকরগাছা বাজারে জামায়াত বিক্ষোভ কর্মসূচি আয়োজন করে।
ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেওয়ান মোহাম্মদ শাহজালাল আলম জানিয়েছেন, মূলত সামান্য ধাক্কাধাক্কির ঘটনা ঘটেছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং বিষয়টি তদন্তের আওতায় আনা হয়েছে।
আরও পড়ুন
আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!
আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!
সংবাদটি শেয়ার করুন
প্রিয়জন ও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
সোশ্যাল মিডিয়ায় সরাসরি শেয়ার:
লিংক কপি করুন:
ক্যামেরা দিয়ে স্ক্যান করে খবরটি মোবাইলে খুলুন