|
|
সোমবার, ০২ নভেম্বর, ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সর্বস্বত্ব মুখপত্র কর্তৃক সংরক্ষিত

বিজ্ঞাপন | ব্যানার স্পট

আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!

বিজ্ঞাপন দিন →

নির্বাচন ঘিরে নানা চক্রান্ত-ষড়যন্ত্র চলছে: হাবিব

নিউজ ডেস্ক

প্রকাশ : ০১ ফেব্রুয়ারি, ২০২৬, ০৭:৪৫ পিএম
৮ পঠিত
00:00
00:00
নির্বাচন ঘিরে নানা চক্রান্ত-ষড়যন্ত্র চলছে: হাবিব
নির্বাচনি উঠান বৈঠকে বক্তব্য দেন ঢাকা-৯ আসনে বিএনপি মনোনীত প্রার্থী হাবিবুর রশিদ হাবিব - ছবি: সংগ্রহীত

ঢাকা-৯ আসনের বিএনপির প্রার্থী হাবিবুর রশিদ হাবিব বলেছেন, আসন্ন নির্বাচনের আগে নানা চক্রান্ত ও ষড়যন্ত্র চলছে। তাই ১২ ফেব্রুয়ারি ভোটারদের কেন্দ্রে উপস্থিত থাকার আহ্বান জানান তিনি।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাজধানীর খিলগাঁও থানার ২নং ওয়ার্ডে অনুষ্ঠিত নির্বাচনি উঠান বৈঠকে হাবিব বলেন, “অনেক রক্তের বিনিময়ে এই নির্বাচন অর্জিত হয়েছে। দেশের নাগরিক হিসেবে দায়িত্ব পালন করতে হবে। সবাই ভোটকেন্দ্রে উপস্থিত থাকলে বাংলাদেশ গণতান্ত্রিক ও স্থিতিশীল রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হবে।”

হাবিবুর রশিদ হাবিব বলেন, ভোট না হলে যারা দেশকে অস্থিতিশীল করতে চায়, তারা নতুন ষড়যন্ত্র শুরু করবে। নিজের জীবনের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, শতাধিক মিথ্যা মামলার আসামি ও হত্যাচেষ্টার শিকার হলেও আল্লাহর রহমতে বেঁচে আছেন। তিনি ত্যাগ করেছেন আগামীর বাংলাদেশের জন্য।

ঢাকা-৯ এলাকার সমস্যার কথা তুলে ধরে হাবিব বলেন, দীর্ঘদিন ধরে এলাকা অবহেলিত। গ্যাস সংকট, জলাবদ্ধতা, নষ্ট রাস্তাঘাট, খেলার মাঠ ও কমিউনিটি সেন্টারের অভাব রয়েছে। তিনি সকলের সঙ্গে মিলিয়ে এই সমস্যা সমাধানে কাজ করার অঙ্গীকার করেছেন।

হাবিবুর রশিদ হাবিব ভোটারদের প্রতি হুঁশিয়ারি ও আহ্বান জানিয়েছেন, একটি নিরাপদ, মানবিক, গণতান্ত্রিক ও উন্নত বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।

বিজ্ঞাপন | ব্যানার স্পট

আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!

বিজ্ঞাপন দিন →