|
|
সোমবার, ০২ নভেম্বর, ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সর্বস্বত্ব মুখপত্র কর্তৃক সংরক্ষিত

বিজ্ঞাপন | ব্যানার স্পট

আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!

বিজ্ঞাপন দিন →

একটি দল ফ্যামিলি কার্ডের কথা বলে মানুষকে ধোঁকা দিচ্ছে: ফখরুদ্দিন মানিক

নিউজ ডেস্ক

প্রকাশ : ০২ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:১০ পিএম
১১ পঠিত
00:00
00:00
একটি দল ফ্যামিলি কার্ডের কথা বলে মানুষকে ধোঁকা দিচ্ছে: ফখরুদ্দিন মানিক
ছবি: সংগ্রহীত

ফেনী-৩ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ডা. ফখরুদ্দিন মানিক প্রতিশ্রুতিনির্ভর রাজনীতির কঠোর সমালোচনা করেছেন।

তিনি বলেন, অতীতে একটি রাজনৈতিক দল দশ টাকা কেজি চাল ও বিনামূল্যে চিকিৎসাসেবার প্রতিশ্রুতি দিয়ে জনগণকে বিভ্রান্ত করেছে। বর্তমানে আরেকটি দল ফ্যামিলি কার্ড ও স্বাস্থ্য কার্ডের আশ্বাস দিয়ে একই কৌশল অনুসরণ করছে।

রোববার (১ ফেব্রুয়ারি) সকালে দাগনভূঞা উপজেলার রামনগর ইউনিয়নের বিভিন্ন এলাকায় উঠান বৈঠক ও গণসংযোগ কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

ডা. ফখরুদ্দিন মানিক বলেন, সরকার গঠনের আগেই এসব কার্ড বিক্রি বা বিতরণের কথা বলা হচ্ছে, যা জনগণের সঙ্গে প্রতারণার শামিল। তিনি এলাকাবাসীর উদ্দেশে বলেন, সৎ ও যোগ্য প্রার্থীকে নির্বাচিত করার মাধ্যমে উন্নয়নমূলক কাজ করার সুযোগ সৃষ্টি করতে হবে।

গণসংযোগকালে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের শূরা সদস্য মেজবাহ উদ্দিন সাঈদ, রামনগর ইউনিয়ন জামায়াতের আমির মাস্টার আহসান উল্যাহসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

 

বিজ্ঞাপন | ব্যানার স্পট

আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!

বিজ্ঞাপন দিন →