|
|
রবিবার, ০১ নভেম্বর, ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সর্বস্বত্ব মুখপত্র কর্তৃক সংরক্ষিত

বিজ্ঞাপন | ব্যানার স্পট

আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!

বিজ্ঞাপন দিন →

পাবনা ৫ আসনে মনোনয়ন পাচ্ছেন রাষ্ট্রপতি পুত্র রনি

অনলাইন ডেস্ক

প্রকাশ : ২৪ নভেম্বর, ২০২৩, ০১:৩৫ পিএম
১৩ পঠিত
00:00
00:00
পাবনা ৫ আসনে মোট দশজন আওয়ামী লীগ নেতা দলীয় মনোনয়ন প্রত্যাশা করে আওয়ামী লীগের ফরম কিনেছেন। এর মধ্যে সবচেয়ে বেশি আলোচনায় আছেন রাষ্ট্রপতি পুত্র বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় সাংস্কৃতিক উপ কমিটির সদস্য আরশাদ আদনান রনি। তিনি এবার এ আসনে নৌকার প্রার্থী হিসেবে দলের মনোনয়ন পাচ্ছেন এমনটাই আভাস পাওয়া গেছে আওয়ামী লীগের শীর্ষ নেতাকর্মীদের কাছ থেকে। বৃহস্পতিবার (২৩ নভেম্বর) দুপুরে আওয়ামী লীগর সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা শেষে বেশ কয়েকজন বর্তমান সংসদ সদস্য বাদ পরেছেন জানিয়ে ওবায়দুল কাদের বলেন, আমাদের সংসদীয় বোর্ড আজকে দুটি বিভাগ রংপুরে ৩৩ টি ও রাজশাহীতে ৩৬ টি, মোট ৬৯ টি আসনের ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছে। আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী রাষ্ট্রপতি পুত্র আরশাদ আদনান রনি বলেন, আমি আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছি। দল যদি আমাকে মনোনয়ন দেয়, তাহলে আমি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের সহযোগী হতে চাই। স্মার্ট পাবনা ৫ গড়া আমার অঙ্গীকার। তিনি আরো বলেন, পাবনা ৫ আসনের শিশুরা মানসম্মত শিক্ষা পাবে। বিশেষ মনিটরিং টুলস থাকবে যাতে স্কুলগুলো সর্বোত্তম কার্য সম্পাদনের জন্য দায়বদ্ধ থাকে। কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিদেশে পড়ার জন্য বিনামূল্যে পরামর্শ সেবা দেওয়া হবে। তিনি বলেন, আমি নিরলসভাবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কর্মসংস্থান ব্যবস্থায় কাজ করব যাতে একজন শেষ বর্ষের শিক্ষার্থী চাকরি নিয়ে স্নাতক হয়। এটি তাদের সমাজে মূল্য সংযোজন করতে আরো অনুপ্রাণিত করবে। তিনি বলেন, আমি জনগণের সেবক হতে চাই। যেখানে আমার আসনের জনগণ কষ্ট পাবে সেখানে আমি কখনই স্বস্তিতে থাকতে পারবো না। সকল সামাজিক সমস্যা দূরীকরণে সর্বদা জনগণের পাশে থাকবো। আমি স্থান করে নিতে চাই আপনাদের হৃদয়ে, কথার মাধ্যমে নয়, আমার কাজের মাধ্যমে। আমি পাবনা ৫ কে সকল আসনের মধ্যে সেরা করার প্রয়াশ নিয়ে এগিয়ে যাব ইনশাআল্লাহ। এদিকে দলের শীর্ষ পর্যায়ের কয়েকজন নেতা জানান, আরশাদ আদনান রনি একজন ক্লিন ইমেজের রাজনৈতিক ব্যক্তি। এবার দল ক্লিন ইমেজ দেখে মনোনয়ন দিচ্ছে। সেই ক্ষেত্রে আরশাদ আদনান রনি আওয়ামীলীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার আস্থা অর্জন করেছে। অনেকেই বলছেন আরশাদ আদনান রনি এই আসনটি থেকে মনোনয়ন পেলে বিপুল ভোটে জয়ী হবেন।
বিজ্ঞাপন | ব্যানার স্পট

আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!

বিজ্ঞাপন দিন →