|
|
রবিবার, ০১ নভেম্বর, ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সর্বস্বত্ব মুখপত্র কর্তৃক সংরক্ষিত

বিজ্ঞাপন | ব্যানার স্পট

আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!

বিজ্ঞাপন দিন →

শিবগঞ্জে জামায়াত প্রার্থীর মনোনয়ন বাতিলের আবেদন দায়ের

নিউজ ডেস্ক

প্রকাশ : ০৩ ফেব্রুয়ারি, ২০২৬, ০৫:৩৪ পিএম
৮ পঠিত
00:00
00:00
শিবগঞ্জে জামায়াত প্রার্থীর মনোনয়ন বাতিলের আবেদন দায়ের
ছবি: সংগ্রহীত

বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী আবুল আজাদ মোহাম্মদ শাহাদাতুজ্জামানের মনোনয়ন বাতিলের জন্য অভিযোগ দায়ের করেছেন স্বতন্ত্র প্রার্থী রেজাউল করিম তালু। অভিযোগটি মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) উপজেলা ও রিটার্নিং কর্মকর্তার কাছে দাখিল করা হয়।

অভিযোগে বলা হয়েছে, শাহাদাতুজ্জামান বর্তমানে দেউলী আলিম মাদরাসার পরিচালনা পরিষদের সভাপতি হলেও পদত্যাগ না করে নির্বাচনে প্রার্থী হয়েছেন এবং হলফনামায় এ তথ্য গোপন করেছেন। নির্বাচন কমিশনের পরিপত্র-৪, ধারা ২০-এর উপধারা (ঘ) অনুযায়ী, কোনো শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচালনা পরিষদের সভাপতি পদে থাকলে নির্বাচনী প্রচারণা শুরুর আগে পদত্যাগ বাধ্যতামূলক। অভিযোগে উল্লেখ করা হয়েছে, এ নিয়ম লঙ্ঘন ও হলফনামায় তথ্য গোপনের কারণে প্রার্থীর মনোনয়ন আইনগতভাবে বাতিলযোগ্য।

রেজাউল করিম তালু বলেন, “নির্বাচনী আইন লঙ্ঘনের কারণে আমি অভিযোগ করেছি এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানাই।”

জামায়াত প্রার্থীর বক্তব্য জানার চেষ্টা করা হলেও আবুল আজাদ মোহাম্মদ শাহাদাতুজ্জামান ফোন রিসিভ করেননি।

বগুড়া জেলা রিটার্নিং কর্মকর্তা মো. তৌহিদুর রহমান জানান, বিষয়টি তারা জেনেছেন। উপজেলা থেকে অফিসিয়ালি অভিযোগ আসলে তা নির্বাচন কমিশনে পাঠানো হবে। বর্তমান অবস্থায় রিটার্নিং কর্মকর্তার মাধ্যমে মনোনয়ন বাতিলের সুযোগ নেই।

বিজ্ঞাপন | ব্যানার স্পট

আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!

বিজ্ঞাপন দিন →