|
|
রবিবার, ০১ নভেম্বর, ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সর্বস্বত্ব মুখপত্র কর্তৃক সংরক্ষিত

বিজ্ঞাপন | ব্যানার স্পট

আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!

বিজ্ঞাপন দিন →

বাবার নির্বাচনী প্রচারণায় ব্যস্ত ছেলে

অনলাইন ডেস্ক

প্রকাশ : ২৪ নভেম্বর, ২০২৩, ০২:০৮ পিএম
১১ পঠিত
00:00
00:00
কখনও মাইক্রোফোন হাতে পথ সভায় বক্তৃতা করছেন, কখনও আবার বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের কাছে ভোট চাইছেন, কখনো আবার পথসভা করে সরকারের উন্নয়ন তুলে ধরছে, বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে গিয়ে তুলে ধরছেন সরকারের উন্নয়ন। এভাবেই দ্বাদশ সংসদ নির্বাচনে ঢাকা ১২ আসনে বাবাকে জেতাতে প্রচারণায় ব্যস্ত ছেলে শাফি মোদ্দাসের খান জ্যােতি। বাবা ঢাকা ১২ আসনের বর্তমান সাংসদ স্বরাষ্ট্রমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান খান কামাল দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী। বাবাকে বিজয়ী করার লক্ষ্যেই দিন-রাত পরিশ্রম করছেন শাফি মোদ্দাসের খান জ্যােতি। শাফি মোদ্দাসের খান বলেন, ‘আমার বাবার জনপ্রিয়তা বারবার নির্বাচিত হওয়া থেকেই বোঝা যায়। তিনি সাধারণ মানুষের সঙ্গে অনায়াসে মিশে যেতে পারেন। তিনি বলেন, এই আসনে আমার বাবা সংসদ সদস্য হিসেবে সফল। তার হাত ধরেই এই আসনটির বিভিন্ন উন্নয়ন কাজ সাধিত হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠান, সড়কসহ সকল উন্নয়ন কাজ হয়েছে। ফলে তার এই উন্নয়নের ধারা বজায় রাখতে আবারও তেজগাঁও, তেজগাঁও শিল্পাঞ্চল, হাতিরঝিল, শের-এ-বাংলা নগর ও রমনার জনগন সবাই একমত হয়েছেন। তিনি আরো বলেন, রাত নেই দিন নেই, বাবা সবার সমস্যায় এগিয়ে যান। ফলে এবারও তিনি আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে নৌকা প্রতীকে পুনরায় নির্বাচিত হবেন বলে বিশ্বাস। উল্লেখ্য রাজধানীর তেজগাঁও, তেজগাঁও শিল্পাঞ্চল, হাতিরঝিল, শের-এ-বাংলা নগর ও রমনার এক অংশ নিয়ে গঠিত ঢাকা-১২ সংসদীয় আসন। রাজধানীর অন্যতম গুরুত্বপূর্ণ এই সংসদীয় আসনের জনগণ ভরসা রেখেছেন স্বরাষ্টমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের উপরই তাই মনোনয়নে আগ্রহ প্রকাশ করতেও দেখা যায়নি দলের অন্য কাউকে। স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা বলছেন, ঢাকা-১২ আসনের জন্য স্বরাষ্ট্রমন্ত্রীর বাইরে কোনো কিছুই ভাবা হচ্ছে না। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার প্রার্থী হয়ে পুনরায় নির্বাচনের মাঠে আসাদুজ্জামান খান কামাল। তার উপর আস্থা রয়েছে স্থানীয় কাউন্সিলর, থানা-ওয়ার্ড আওয়ামী লীগসহ দলের সকল ভাতৃপ্রতীম ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
বিজ্ঞাপন | ব্যানার স্পট

আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!

বিজ্ঞাপন দিন →