|
|
রবিবার, ০১ নভেম্বর, ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সর্বস্বত্ব মুখপত্র কর্তৃক সংরক্ষিত

বিজ্ঞাপন | ব্যানার স্পট

আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!

বিজ্ঞাপন দিন →

শরীয়তপুর-১ আসনে জনপ্রিয়তায় শীর্ষে আইজিপি শহীদুল

অনলাইন ডেস্ক

প্রকাশ : ২৪ নভেম্বর, ২০২৩, ০৪:৫১ পিএম
১৭ পঠিত
00:00
00:00
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে শরীয়তপুর-১ আসনে নৌকার মনোনয়ন প্রত্যাশী পুলিশের সাবেক আইজিপি এ কে এম শহীদুল হক জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন। গণমানুষের আস্থা তিনি এবার চমক দেখাবেন। স্থানীয় জনগণ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা প্রত্যাশা করেন তিনিই হবেন আগামীর নৌকার মাঝি এবং স্মার্ট শরীয়তপুর গড়ার কারিগর। একেএম শহীদুল হক বলেন, ‘শরীয়তপুর-২ আসনের মধ্যে আমার পৈতৃক বাড়ি হলেও আমি ছোটবেলা থেকে জেলা সদরে পড়াশোনা করেছি ও বড় হয়েছি। এ ছাড়া শরীয়তপুর-১ আসনে আমার অনেক জায়গা সম্পত্তি ও প্রতিষ্ঠান রয়েছে।’ তিনি আরও বলেন, ‘শরীয়তপুর-১ আসনে আওয়ামী লীগের মধ্যে একাধিক গ্রুপিং ও কোন্দল রয়েছে। তাই সুশীল সমাজ থেকে শুরু করে সকল শ্রেণি-পেশার মানুষ চায় আমি শরীয়তপুর-১ আসন থেকে আওয়ামী লীগের হয়ে সংসদ নির্বাচন করি। তাহলে এ আসনটিতে কোনো কোন্দল থাকবে না। এ ছাড়া জনগণ মনে করে এই এলাকার উন্নয়ন হবে এবং শান্তিশৃঙ্খলা বজায় থাকবে। তাই জনগণের উৎসাহে অনুপ্রাণিত হয়ে আমি শরীয়তপুর-১ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করে জমা দিয়েছি।’ একেএম শহীদুল হকের প্রতি সকল শ্রেণী পেশার মানুষের ভালবাসার মূল কারণ তিনি কর্মী বান্ধব। তিনি পরোপকারী, তিনি গরীব দুঃখী মানুষের সুখে-দুঃখে পাশে থেকে সকলের আস্থার একজন মানুষ হিসাবে পরিচিত লাভ করেছেন। জনপ্রিয়তার তুঙ্গে থাকা নেতাকে নিয়ে সকলেই আশাবাদী এবার মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তার বিচক্ষণতা ও দূরদর্শিতা এবং রাজনৈতিক রণকৌশলকে সঠিকভাবে বিশ্লেষণ করে শরীয়তপুর ১ আসনে একেএম শহীদুল হককে নৌকার মনোনয়ন দেবেন, এমনই প্রত্যাশা এলাকার মানুষের। একেএম শহীদুল হক ১৯৮৪ সালের বাংলাদেশ সিভিল সার্ভিস পরীক্ষার মাধ্যমে ১৯৮৬ সালে সহকারী পুলিশ সুপার হিসেবে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করেন। পুলিশ সুপার হিসেবে তিনি চাঁদপুর, মৌলভীবাজার, চট্টগ্রাম ও সিরাজগঞ্জ জেলায় দায়িত্ব পালন করেছেন। ডিআইজি হিসেবে পুলিশ হেডকোয়ার্টার্স, রাজশাহী রেঞ্জ এবং চট্টগ্রাম রেঞ্জে দায়িত্ব পালন করেন। তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার হিসেবে দায়িত্ব পালন করা ছাড়াও পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। শহীদুল হক ১৯৮৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজকল্যাণ বিভাগে এমএসএস ডিগ্রি লাভ করেন। পরবর্তীতে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি এবং একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ ডিগ্রি লাভ করেন। তিনি তাঁর এলাকায় বাবা-মায়ের নামে ‘মজিদ-জরিনা স্কুল অ্যান্ড কলেজ’ প্রতিষ্ঠা করে ব্যাপক সুনাম অর্জন করেছেন।
বিজ্ঞাপন | ব্যানার স্পট

আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!

বিজ্ঞাপন দিন →