ঢাকা-১৩: মামুনুল হক ঘোষণা ১৩ দফা নির্বাচনী ইশতেহার
নিউজ ডেস্ক
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৩ আসনের রিকশা প্রতীকের প্রার্থী ও খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক ১৩ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন।
১.দুর্নীতিমুক্ত প্রশাসন: ভূমি, ট্রেড লাইসেন্স, জন্ম-নিবন্ধনসহ সব সেবা ডিজিটাল করা, দালাল চক্র উচ্ছেদ ও উন্নয়ন প্রকল্পে পূর্ণ স্বচ্ছতা।
২.সন্ত্রাস ও মাদক নির্মূল: চাঁদাবাজি, ছিনতাই, মাদক ও কিশোর গ্যাং সংশোধনে জিরো টলারেন্স। মাদকাসক্তদের পুনর্বাসন।
৩.নিরাপদ জনপথ ও আইনশৃঙ্খলা: ঝুঁকিপূর্ণ এলাকায় সিসিটিভি, পর্যাপ্ত সড়কবাতি ও পুলিশি টহল জোরদার।
৪.যানজট ও নগর ব্যবস্থাপনা: ফুটপাত দখলমুক্ত, অসমাপ্ত সড়ক কাজ দ্রুত সমাপ্ত, অবৈধ নির্মাণ অপসারণ ও সবুজায়ন।
৫.জলাবদ্ধতা ও পরিবেশ সংরক্ষণ: খাল অবমুক্তকরণ ও সমন্বিত ড্রেনেজ মাস্টারপ্ল্যান বাস্তবায়ন।
৬.ব্যবসা-বান্ধব ঢাকা-১৩: লাইসেন্স প্রক্রিয়া সহজীকরণ, স্থানীয় শিল্প ও ক্ষুদ্র ব্যবসা সহায়তা, নতুন উদ্যোক্তা ও কর্মসংস্থান সৃষ্টি।
৭.শিক্ষা ও মানবসম্পদ উন্নয়ন: স্কুল অবকাঠামো উন্নয়ন, শিক্ষক সংকট নিরসন, কারিগরি ও ভোকেশনাল প্রশিক্ষণ, বেদখল মাঠ পুনরুদ্ধার।
৮.গ্যাস, পানি ও বিদ্যুৎ সরবরাহ: সঞ্চালন ও বিতরণে স্বচ্ছতা, ন্যায্য-বণ্টন ও বৈষম্য কমানো।
৯.স্বাস্থ্য ও নাগরিক সেবা: সরকারি হাসপাতাল ও ক্লিনিক সক্ষমতা বৃদ্ধি, চিকিৎসক-নার্স সংকট নিরসন, বস্তিবাসী পুনর্বাসন।
১০.ধর্ম ও সামাজিক সম্প্রীতি: ধর্মীয় প্রতিষ্ঠান নিরাপদ, সামাজিক অবক্ষয় রোধে উদ্যোগ গ্রহণ।
১১.সংস্কৃতি ও ঐতিহ্য: পূর্ণ স্বাধীনতায় ধর্ম ও সংস্কৃতি পালন, জাতীয় দিবস মর্যাদাপূর্ণ উদযাপন।
১২.নারী ও শিশু: নারী নিরাপত্তা জোরদার, ক্ষুদ্র ও কুটির শিল্পে নারীর কর্মসংস্থান, শিশু বিকাশ কেন্দ্র, শিশুশ্রম বন্ধ।
১৩.শহীদ ও বীরদের সম্মান: মুক্তিযোদ্ধা ও শহীদদের অধিকার ও ভাতা নিশ্চিত, ক্ষতিগ্রস্ত পরিবার পুনর্বাসন, জবাবদিহিমূলক রাজনীতি।
আরও পড়ুন
আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!
আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!
সংবাদটি শেয়ার করুন
প্রিয়জন ও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
সোশ্যাল মিডিয়ায় সরাসরি শেয়ার:
লিংক কপি করুন:
ক্যামেরা দিয়ে স্ক্যান করে খবরটি মোবাইলে খুলুন