অ্যাকাডেমিক সুপারভাইজারকে বই চুরির মামলায় গ্রেপ্তার
নিউজ ডেস্ক
বই চুরির অভিযোগে রৌমারী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের অ্যাকাডেমিক সুপারভাইজার মোক্তার হোসেনকে রৌমারী থানা পুলিশ গ্রেপ্তার করেছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলা চত্বর থেকে তাকে আটক করা হয়।
রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. লৎফর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেপ্তারকৃত মোক্তার হোসেন চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার শ্রীনগর গ্রামের মৃত মজিবর রহমানের পুত্র এবং রৌমারী মাধ্যমিক শিক্ষা অফিসে অ্যাকাডেমিক সুপারভাইজার হিসেবে কর্মরত।
উল্লেখ্য, ২০২৫ সালের ২২ জানুয়ারি রাতে শেরপুর সদর উপজেলায় সরকারিভাবে বরাদ্দকৃত ৯ হাজার টুকরো মাধ্যমিক পর্যায়ের বাংলা, ইংরেজি ও গণিত বই জব্দ করা হয়। ওই বইগুলো রৌমারী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের বলে জানানো হয়।
শেরপুর সদর থানায় বিশেষ ক্ষমতা আইনে ২৩ জানুয়ারি বই চুরির মামলা দায়ের করা হয়। মামলার রিকুইজিশন পাওয়ার পর রৌমারী থানা পুলিশ বৃহস্পতিবার বিকেলে মোক্তার হোসেনকে গ্রেপ্তার করে। তাকে মামলার তদন্তের জন্য শেরপুর সদর থানায় নেওয়া হয়েছে।
কুড়িগ্রাম জেলা শিক্ষা কর্মকর্তা মো. শামসুল আলম জানান, গ্রেপ্তারকৃত মোক্তার হোসেনের বিষয়ে উপজেলা মাধ্যমিক কর্মকর্তার মাধ্যমে খোঁজ নেওয়া হয়েছে।
আরও পড়ুন
আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!
আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!
সংবাদটি শেয়ার করুন
প্রিয়জন ও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
সোশ্যাল মিডিয়ায় সরাসরি শেয়ার:
লিংক কপি করুন:
ক্যামেরা দিয়ে স্ক্যান করে খবরটি মোবাইলে খুলুন