সরকারি সফরে সৌদি আরব গেলেন সেনাবাহিনী প্রধান
অনলাইন ডেস্ক
প্রকাশ : ২৫ নভেম্বর, ২০২৩, ১১:১৯ এএম
শুনুন
00:00
আরও পড়ুন
ফলো করুন
সরকারি সফরে সৌদি আরব গেলেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।
শনিবার (২৫ নভেম্বর) সৌদি আরবের ক্রীড়ামন্ত্রী ও সৌদি গেমস আয়োজক কমিটির সভাপতি আবদুল আজিজ বিন তুর্কি আলফয়সালের আমন্ত্রণে সরকারি সফরে সৌদি আরবের উদ্দেশ্যে তিনি ঢাকা ত্যাগ করেন।আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সফরকালে আগামী ২৬-২৭ নভেম্বর সেনাবাহিনী প্রধান তিনি বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি হিসেবে সৌদি আরবে অনুষ্ঠিতব্য সৌদি ন্যাশনাল গেমস-২০২৩ এর উদ্বোধনী অনুষ্ঠান অবলোকন করবেন।
এছাড়া, সেখানে অনুষ্ঠিতব্য ইসলামিক সলিডারিটি স্পোর্টস ফেডারেশনের জেনারেল অ্যাসেম্বলিতে অংশগ্রহণ করবেন। পাশাপাশি তিনি বিভিন্ন দেশ থেকে আসা প্রতিনিধিগণের সঙ্গে বৈঠকে অংশগ্রহণপূর্বক পারস্পরিক ক্রীড়া উন্নয়নমূলক বিভিন্ন বিষয়ে মতবিনিময় করবেন।
সফর শেষে সেনাবাহিনী প্রধান আগামী ২৮ নভেম্বর সকালে বাংলাদেশে প্রত্যাবর্তন করবেন।
আরও পড়ুন
বিজ্ঞাপন | ব্যানার স্পট
আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!
বিজ্ঞাপন | ব্যানার স্পট
আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!
সংবাদটি শেয়ার করুন
প্রিয়জন ও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
সোশ্যাল মিডিয়ায় সরাসরি শেয়ার:
লিংক কপি করুন:
ক্যামেরা দিয়ে স্ক্যান করে খবরটি মোবাইলে খুলুন