|
|
রবিবার, ০১ নভেম্বর, ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সর্বস্বত্ব মুখপত্র কর্তৃক সংরক্ষিত

বিজ্ঞাপন | ব্যানার স্পট

আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!

বিজ্ঞাপন দিন →

ইসরায়েলে ইরানের ৩৫ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ

নিউজ ডেস্ক

প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি, ২০২৬, ০৫:৪৭ পিএম
৭ পঠিত
00:00
00:00
ইসরায়েলে ইরানের ৩৫ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ
ছবি: টাইমস অব ইসরায়েল

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে উত্তেজনা বাড়ার প্রেক্ষাপটে শনিবার সকাল থেকে ইসরায়েলের দিকে প্রায় ৩৫টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান। এ তথ্য জানিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী, যা প্রকাশ করেছে The Times of Israel।

প্রাথমিক মূল্যায়নে ইসরায়েলি সামরিক কর্তৃপক্ষ দাবি করেছে, দেশটির বিমান প্রতিরক্ষা ব্যবস্থা অধিকাংশ ক্ষেপণাস্ত্র আকাশেই প্রতিহত করে ধ্বংস করেছে। বাকি ক্ষেপণাস্ত্রগুলো খোলা স্থানে পড়ে বিস্ফোরিত হয়েছে বলে জানানো হয়।

ইসরায়েলি গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির বিভিন্ন অঞ্চলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পাশাপাশি প্রতিরোধকারী ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষও আছড়ে পড়ছে, যার ফলে কিছু স্থানে ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে।

উত্তর ইসরায়েলে ইরান থেকে ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করার পর তার প্রতিরোধকারী ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ একটি নয়তলা ভবনের ওপর পড়ে। এতে ভবনটির আংশিক ক্ষতি হয়েছে এবং একজন ব্যক্তি সামান্য আহত হয়েছেন বলে চিকিৎসা সূত্রে জানা গেছে।

বিজ্ঞাপন | ব্যানার স্পট

আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!

বিজ্ঞাপন দিন →