করণ জোহরের অনুষ্ঠান ছাড়ার হুঁশিয়ারি কাজলের! কিন্তু কেন?
অনলাইন ডেস্ক
প্রকাশ : ২৮ নভেম্বর, ২০২৩, ০৬:৫৬ এএম
শুনুন
00:00
আরও পড়ুন
ফলো করুন
বলিউডের অন্যতম নামজাদা সিনেমা নির্মাতা করণ জোহর ও জনপ্রিয় নায়িকা কাজল দুজন বলিপাড়ার ‘বেস্ট ফ্রেন্ডস’ বলেই পরিচিত। করণের পরিচালিত প্রথম ছবি থেকে কাজলের সঙ্গে পরিচয় তার। ‘কুছ কুছ হোতা হ্যায়’ ছবির সেট থেকে তৈরি হয়েছিল যে বন্ধুত্ব, তা আজও আছে অমলিন।
সেই বন্ধুত্বের পথ যে পুরোটা মসৃণ, তাও নয়। বরং বন্ধু হিসাবে একাধিক চড়াই-উতরাইয়ের মধ্যে দিয়ে যেতে হয়েছে তাদের। সাত বছর আগে, ২০১৬ সালে এক ঝগড়ার কারণে প্রায় মুখ দেখাদেখি বন্ধ হয়ে গিয়েছিল তাদের।
পরে অবশ্য সেই ঝগড়ার কয়েক মাসের মধ্যেই আবার নিজেদের সম্পর্ক শুধরে নেন দুজন। তার পরে কেটে গেছে সাত বছর। এখনও কি সেই ঝগড়ার তিক্ততা রয়ে গেছে কাজলের মনে?
‘কফি উইথ করণ’-এর অষ্টম সিজনের এক পর্বের অতিথি কাজল ও রানি মুখোপাধ্যায়। সম্প্রতি মুক্তি পেয়েছে সেই পর্বের প্রোমো। সেই প্রোমোতেই দেখা গেছে করণের অনুষ্ঠান ছেড়ে চলে যাওয়ার হুমকি দিচ্ছেন কাজল।
কিন্তু কেন? প্রোমো থেকে জানতে পারা গেছে, কাজলকে করণ প্রশ্ন করেছিলেন, তার পরিচালিত ও কাজলের অভিনীত কোন কোন ছবিতে রানি বিশেষ চরিত্রে আছেন। সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে থতমত খেয়ে যান কাজল। শেষ পর্যন্ত উত্তর দিতেও পারেননি তিনি। তবে হাতে থাকা একটি যন্ত্রের মাধ্যমে ক্রমাগত আওয়াজ করতে থাকেন অভিনেত্রী। তাতেই বিরক্ত হয়ে কাজলের উপর চিৎকার করেন করণ। তার পরেই ধৈর্যচ্যুতি হয় অভিনেত্রীর।
কাজল বলেন, আমি আর থাকতে পারছি না। আমি চললাম এই অনুষ্ঠান ছেড়ে। যদিও অনুষ্ঠান ছেড়ে যাননি তিনি। মজার ছলেই এমন হুঁশিয়ারি দিয়েছিলেন কাজল।
২০১৬ সালে একই দিনে মুক্তি পায় করণে ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ এবং অজয় দেবগনের ‘শিবায়’। সেই সময় অভিযোগ ওঠে, কাজলের স্বামী অজয়ের ছবি নিয়ে খারাপ কথা ছড়ানোর জন্য নাকি বিপুল অঙ্কের টাকা দিয়েছিলেন করণ। সেই বিষয় নিয়েই ঝগড়া বাধে দুজনের।
আরও পড়ুন
বিজ্ঞাপন | ব্যানার স্পট
আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!
বিজ্ঞাপন | ব্যানার স্পট
আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!
সংবাদটি শেয়ার করুন
প্রিয়জন ও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
সোশ্যাল মিডিয়ায় সরাসরি শেয়ার:
লিংক কপি করুন:
ক্যামেরা দিয়ে স্ক্যান করে খবরটি মোবাইলে খুলুন