|
|
রবিবার, ০১ নভেম্বর, ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সর্বস্বত্ব মুখপত্র কর্তৃক সংরক্ষিত

বিজ্ঞাপন | ব্যানার স্পট

আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!

বিজ্ঞাপন দিন →

ট্রাইব্যুনালের রায়ে উদ্বেগ নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের

নিউজ ডেস্ক

প্রকাশ : ১৫ সেপ্টেম্বর, ২০২৬, ১০:৩৭ পিএম
৩১ পঠিত
00:00
00:00
ট্রাইব্যুনালের রায়ে উদ্বেগ নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের
ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ডের রায়ে উদ্বেগ জানিয়েছে নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্ট-ছবি: সংগৃহীত

মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধের বিচারের জন্য গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ডের রায়ে উদ্বেগ জানিয়েছে নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্ট।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত অপর ছয়জন হলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশ, সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল এবং ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনান।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সংগঠনটির আহ্বায়ক আকতার হোসেন ও সদস্য সচিব শেখ জামাল এক বিবৃতিতে বলেন, একাত্তরের মানবতাবিরোধী অপরাধের বিচারের উদ্দেশ্যে গঠিত ট্রাইব্যুনালে ২০২৪ সালের জুলাই আন্দোলন ঘিরে সংঘটিত ঘটনাগুলোর বিচার চলছে। তাদের দাবি, আসামিদের অনুপস্থিতিতে বিচার পরিচালনা এবং যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ না করার অভিযোগ উদ্বেগের বিষয়।

বিবৃতিতে তারা আরও উল্লেখ করেন, এর আগে গত বছরের ১৭ নভেম্বর আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মৃত্যুদণ্ডের রায় দিয়েছিল। ওই রায় নিয়েও দেশ-বিদেশে বিভিন্ন মহলে সমালোচনা হয়েছিল বলে তারা দাবি করেন।

নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের নেতারা বলেন, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, হিউম্যান রাইটস ওয়াচ ও জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা এর আগেও ট্রাইব্যুনালের বিচারপ্রক্রিয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে।

তাদের মতে, কোনো ব্যক্তি রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ হোন কিংবা সাধারণ নাগরিক—ন্যায়বিচার পাওয়ার অধিকার সবার রয়েছে। তাই বিচারপ্রক্রিয়ায় স্বচ্ছতা, নিরপেক্ষতা ও প্রভাবমুক্ত পরিবেশ নিশ্চিত করার পাশাপাশি আসামিদের পছন্দের আইনজীবী নিয়োগের সুযোগ থাকা প্রয়োজন।

সংগঠনটির দাবি, এসব বিষয় নিশ্চিত না করে দ্রুত একতরফাভাবে মৃত্যুদণ্ডের রায় দেওয়া হলে দেশের বিচারব্যবস্থা নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে প্রশ্ন তৈরি হতে পারে।

এ অবস্থায় বর্তমান রায় বাতিল করে সংশ্লিষ্ট মামলার বিচারপ্রক্রিয়া নতুন করে স্বচ্ছ, নিরপেক্ষ ও আইনসম্মতভাবে পরিচালনার আহ্বান জানিয়েছে নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্ট। 
 

বিজ্ঞাপন | ব্যানার স্পট

আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!

বিজ্ঞাপন দিন →