|
|
রবিবার, ০১ নভেম্বর, ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সর্বস্বত্ব মুখপত্র কর্তৃক সংরক্ষিত

বিজ্ঞাপন | ব্যানার স্পট

আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!

বিজ্ঞাপন দিন →

ট্রাম্পের আমন্ত্রণে হোয়াইট হাউসে শি জিনপিং

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ০৬:৪৮ পিএম
১৮ পঠিত
00:00
00:00
ট্রাম্পের আমন্ত্রণে হোয়াইট হাউসে শি জিনপিং
চীনের বেইজিংয়ে গ্রেট হল অব দ্য পিপলে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে শুভেচ্ছা জানাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।-ছবি: আল জাজিরা

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওয়াশিংটন ডিসির হোয়াইট হাউসে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে রাষ্ট্রীয় সফরে স্বাগত জানাতে যাচ্ছেন।

এক দশকেরও বেশি সময় পর এটি হবে শি জিনপিংয়ের প্রথম হোয়াইট হাউস সফর। ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের শুরুতে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে বাণিজ্যিক উত্তেজনা তীব্র হওয়ার পর এই সফর অনুষ্ঠিত হচ্ছে।

হোয়াইট হাউসে চীনা নেতাদের রাষ্ট্রীয় সফরের ইতিহাস

প্রায় ৫০ বছরে শি জিনপিংয়ের সফরটি হবে কোনো চীনা নেতার অষ্টম বড় রাষ্ট্রীয় সফর। এর আগে—

২৯ জানুয়ারি ১৯৭৯: প্রেসিডেন্ট জিমি কার্টার চীনের ভাইস প্রিমিয়ার দেং শিয়াওপিংকে রাষ্ট্রীয় নৈশভোজে আমন্ত্রণ জানান।
১০ জানুয়ারি ১৯৮৪: প্রেসিডেন্ট রোনাল্ড রিগ্যান চীনের প্রধানমন্ত্রী ঝাও জিয়াংকে রাষ্ট্রীয় নৈশভোজে স্বাগত জানান।
২৩ জুলাই ১৯৮৫: রিগ্যান চীনের প্রেসিডেন্ট লি শিয়াননিয়ানকে রাষ্ট্রীয় নৈশভোজ দেন।
২৯ অক্টোবর ১৯৯৭: প্রেসিডেন্ট বিল ক্লিনটন চীনের প্রেসিডেন্ট জিয়াং জেমিনকে রাষ্ট্রীয় নৈশভোজে আমন্ত্রণ জানান।
৮ এপ্রিল ১৯৯৯: ক্লিনটনের দ্বিতীয় চীন-সংশ্লিষ্ট রাষ্ট্রীয় নৈশভোজে প্রধানমন্ত্রী ঝু রংজি অংশ নেন।
১৯ জানুয়ারি ২০১১: প্রেসিডেন্ট বারাক ওবামা চীনের প্রেসিডেন্ট হু জিনতাওকে রাষ্ট্রীয় সফরে স্বাগত জানান।
২৫ সেপ্টেম্বর ২০১৫: ওবামা হু জিনতাওয়ের উত্তরসূরি শি জিনপিংকে রাষ্ট্রীয় নৈশভোজে আমন্ত্রণ জানান।

রাষ্ট্রীয় সফর কী?

রাষ্ট্রীয় সফরকে কোনো বিদেশি নেতার জন্য সর্বোচ্চ পর্যায়ের সম্মান হিসেবে বিবেচনা করা হয়। সাধারণত এতে বৈঠকের পাশাপাশি রাষ্ট্রীয় নৈশভোজ ও বিভিন্ন আনুষ্ঠানিক আয়োজন থাকে।

বৃহস্পতিবারের নৈশভোজে কয়েকজন কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতের প্রধান নির্বাহী কর্মকর্তার উপস্থিত থাকার কথা রয়েছে। এ ছাড়া হোয়াইট হাউসে যুদ্ধবিমান দিয়ে আকাশ প্রদর্শনসহ একটি সামরিক অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা করছে ট্রাম্প প্রশাসন।

ট্রাম্প ও শি জিনপিং ন্যাশনাল আর্কাইভসে সংরক্ষিত যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ঘোষণাপত্রের মূল কপিও দেখবেন বলে আশা করা হচ্ছে। 

বিজ্ঞাপন | ব্যানার স্পট

আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!

বিজ্ঞাপন দিন →