|
|
রবিবার, ০১ নভেম্বর, ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সর্বস্বত্ব মুখপত্র কর্তৃক সংরক্ষিত

বিজ্ঞাপন | ব্যানার স্পট

আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!

বিজ্ঞাপন দিন →

জাসদ কার্যালয়ে অভিযান, আ. লীগ সন্দেহে অর্ধশতাধিক আটক

নিউজ ডেস্ক

প্রকাশ : ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ০৫:৫২ পিএম
২১ পঠিত
00:00
00:00
জাসদ কার্যালয়ে অভিযান, আ. লীগ সন্দেহে অর্ধশতাধিক আটক
রাজধানীর গুলিস্তানে জাসদের প্রধান কার্যালয় থেকে অর্ধশতাধিক ব্যক্তিকে আটক করে নিয়ে যাচ্ছে পুলিশ।-ছবি: সংগৃহীত

শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে রাজধানীর পল্টন এলাকা থেকে কয়েকজনকে আটক করে পুলিশ। পরে তাদের পল্টন মডেল থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ ও যাচাই-বাছাই করা হয়।

পল্টন মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর ইসলাম জানান, নির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কয়েকজনকে থানায় আনা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করে তথ্য যাচাই করা হচ্ছে। যাচাই-বাছাই শেষে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

পুলিশের ভাষ্য অনুযায়ী, শনিবার দুপুর ১২টার দিকে ধানমন্ডি এলাকায় আওয়ামী লীগের নেতা-কর্মীরা একটি ঝটিকা মিছিল বের করেন। মিছিল চলাকালে কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। পরে পুলিশ অভিযান চালিয়ে ধানমন্ডি এলাকা থেকে তিনজন এবং মোহাম্মদপুর থেকে একজনকে হাতবোমাসহ আটক করে।

পুলিশ আরও জানায়, ধানমন্ডির মিছিলে অংশ নেওয়া কয়েকজন পরে রাজধানীর গুলিস্তানে জাসদের প্রধান কার্যালয়ে গিয়ে আশ্রয় নেন। এর আগে থেকেই সেখানে শতাধিক নেতা-কর্মী অবস্থান করছিলেন বলে জানা গেছে।

ঘটনাটি জানাজানি হওয়ার পর যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল ইসলাম নয়নের নেতৃত্বে পল্টন থানা যুবদলের নেতা-কর্মীরা জাসদ কার্যালয় ঘিরে অবস্থান নেন। পরে সেখানে ডিএমপির মতিঝিল বিভাগের ডিসি হারুন অর রশীদসহ বিপুলসংখ্যক পুলিশ সদস্য উপস্থিত হন।

এরপর বিকেল ৪টার দিকে জাসদ কার্যালয় থেকে একে একে বেশ কয়েকজনকে হাতকড়া পরিয়ে বের করে থানায় নিয়ে যেতে দেখা যায়।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার (ডিসি) মো. আকতার হোসেন বলেন, জাসদের প্রধান কার্যালয়ে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার তথ্য পাওয়া গেছে। পাশাপাশি সেখানে বহিরাগত ব্যক্তিদের অবস্থান এবং বৈঠক চলার বিষয়েও সন্দেহ তৈরি হয়। এসব তথ্যের ভিত্তিতে ক্রাইম ও গোয়েন্দা পুলিশের সমন্বয়ে অভিযান পরিচালনা করা হচ্ছে।

তিনি জানান, অভিযানে ইতোমধ্যে অর্ধশতাধিক ব্যক্তিকে হেফাজতে নিয়ে পল্টন থানায় পাঠানো হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হবে। অভিযান এখনও চলছে। জিজ্ঞাসাবাদ ও সংগৃহীত তথ্য বিশ্লেষণের পর পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে। 

বিজ্ঞাপন | ব্যানার স্পট

আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!

বিজ্ঞাপন দিন →