|
|
রবিবার, ০১ নভেম্বর, ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সর্বস্বত্ব মুখপত্র কর্তৃক সংরক্ষিত

বিজ্ঞাপন | ব্যানার স্পট

আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!

বিজ্ঞাপন দিন →

হুয়াওয়ের চিপে ডিপসিক, কমবে এনভিডিয়া নির্ভরতা

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ৩০ সেপ্টেম্বর, ২০২৬, ১১:০৭ এএম
২১ পঠিত
00:00
00:00
হুয়াওয়ের চিপে ডিপসিক, কমবে এনভিডিয়া নির্ভরতা
চীনের বেইজিংয়ে ডিপসিকের কার্যালয় অবস্থিত ভবনে দেখা যাচ্ছে এআই প্রতিষ্ঠানটির সাইনবোর্ড।-ছবি: রয়টার্স

চীনা কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রতিষ্ঠান ডিপসিক হুয়াওয়ের সঙ্গে যৌথভাবে হুয়াওয়ের ‘অ্যাসেন্ড’ চিপের জন্য বিশেষায়িত প্রোগ্রামিং টুল তৈরি করছে। এনভিডিয়ার প্রযুক্তিনির্ভর অবকাঠামোর বিকল্প গড়ে তোলার প্রচেষ্টায় চীনা প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর মধ্যে সহযোগিতা বাড়ার সর্বশেষ উদাহরণ এটি।

বুধবার (৩০ সেপ্টেম্বর) এক পোস্টে ডিপসিক জানায়, হুয়াওয়ের অ্যাসেন্ড প্ল্যাটফর্মের জন্য কম্পিউট ও যোগাযোগ লাইব্রেরিসহ বিভিন্ন প্রোগ্রামিং অবকাঠামো ওপেন সোর্স করা হচ্ছে।

ডিপসিক জানিয়েছে, এই অবকাঠামো তৈরিতে হুয়াওয়ে পূর্ণ সহযোগিতা দিয়েছে। একই সঙ্গে প্রতিষ্ঠান দুটি ১২৮টি অ্যাসেন্ড ৯৫০ চিপের ওপর ভিত্তি করে একটি ‘সুপারনোড’ সমাধান উন্নত করেছে। এতে কম্পিউটিং ও ডেটা যোগাযোগ—দুই ক্ষেত্রেই সক্ষমতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

প্রকল্পটিতে ‘টাইলল্যাং’ নামের একটি উচ্চপর্যায়ের ওপেন সোর্স প্রোগ্রামিং ভাষার ভূমিকাও তুলে ধরেছে ডিপসিক। প্রতিষ্ঠানটির দাবি, এ ভাষা এআই চিপের জন্য সফটওয়্যার তৈরি সহজ করে এবং কোডের জটিলতা কমাতে সহায়তা করে।

ডিপসিক বলেছে, নিজস্ব ও নিয়ন্ত্রিত জিপিইউ সফটওয়্যার ইকোসিস্টেম গড়ে তুলতে এমন একটি উচ্চপর্যায়ের প্রোগ্রামিং ভাষা প্রয়োজন, যা সহজে ব্যবহারযোগ্য হওয়ার পাশাপাশি হার্ডওয়্যারের সর্বোচ্চ সক্ষমতা কাজে লাগাতে পারে। তাদের মতে, টাইলল্যাং সেই প্রয়োজন পূরণে তৈরি হয়েছে এবং এনভিডিয়ার CUDA-এর তুলনায় এর প্রোগ্রামিং কাঠামো আরও সহজ।

হুয়াওয়ে প্রায় দুই সপ্তাহ আগে তাদের পরবর্তী প্রজন্মের এআই প্রসেসর ও সুপারনোড কম্পিউটিং ব্যবস্থা উন্মোচন করে। প্রতিষ্ঠানটি জানিয়েছিল, আগামী বছর মডেল প্রশিক্ষণে এসব এআই সিস্টেম ব্যাপকভাবে ব্যবহারের প্রত্যাশা রয়েছে।

বিজ্ঞাপন | ব্যানার স্পট

আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!

বিজ্ঞাপন দিন →