|
|
সোমবার, ০২ নভেম্বর, ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সর্বস্বত্ব মুখপত্র কর্তৃক সংরক্ষিত

বিজ্ঞাপন | ব্যানার স্পট

আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!

বিজ্ঞাপন দিন →

বাংলাদেশের ভোটেও শঙ্কা বাইক বাহিনীর তাণ্ডবের? ‘নিষিদ্ধ’ ঘোষণা করল নির্বাচন কমিশন

অনলাইন ডেস্ক

প্রকাশ : ২৬ ডিসেম্বর, ২০২৩, ০১:৪১ পিএম
৭ পঠিত
00:00
00:00
বাংলাদেশে জাতীয় সংসদের নির্বাচনে আগে যানবাহন সংক্রান্ত এক গুচ্ছ নির্দেশিকা জারি হল। সে দেশের নির্বাচন কমিশনের তরফে সোমবার মোটরবাইক-সহ বেশ কিছু যানবাহন ব্যবহারের উপর নির্দেশিকা জারি করে একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আগামী ৭ জানুয়ারি বাংলাদেশে জাতীয় সংসদের মোট ৩০০টি আসনের সবগুলিতেই নির্বাচন হবে। কমিশনের প্রকাশিত বিজ্ঞপ্তি জানাচ্ছে, ৫ জানুয়ারি রাত ১২টার পর থেকে ৭ জানুয়ারি রাত ১২টা পর্যন্ত মোটর বাইকের পাশাপাশি ট্যাক্সি ক্যাব, পিকআপ ভ্যান, মাইক্রোবাস ও ট্রাক রাস্তায় নামবে না। বিশেষ পরিস্থিতিতে রাস্তায় নামতে হবে কমিশনের তরফে বিশেষ অনুমতি নিতে হবে বলে জানানো হয়েছে ওই বিজ্ঞপ্তিতে। প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদার নেতৃত্বাধীন বিএনপি এবং তাদের সহযোগী জামাতে ইসলামি-সহ কয়েকটি দল এবং বাম ও গণতান্ত্রিক জোট নির্বাচন বয়কটের সিদ্ধান্ত নেওয়ায় ইতিমধ্যেই উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে বাংলাদেশে। এই পরিস্থিতিতে অশান্তি ঠেকানোর উদ্দেশ্যেই এই পদক্ষেপ বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকেরা।
বিজ্ঞাপন | ব্যানার স্পট

আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!

বিজ্ঞাপন দিন →