|
|
সোমবার, ০২ নভেম্বর, ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সর্বস্বত্ব মুখপত্র কর্তৃক সংরক্ষিত

বিজ্ঞাপন | ব্যানার স্পট

আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!

বিজ্ঞাপন দিন →

বরিশাল বোর্ডে এইচএসসি পরীক্ষায় পাশের হার ও জিপিএ-৫ কমেছে

মুখপত্র অনলাইন ডেস্ক

প্রকাশ : ৩১ অক্টোবর, ২০২৬, ০৩:১০ পিএম
১১৫ পঠিত
00:00
00:00
বরিশাল বোর্ডে এইচএসসি পরীক্ষায় পাশের হার ও জিপিএ-৫ কমেছে

২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে বরিশাল শিক্ষা বোর্ডে পাশের হার ৪৪.৮৪ শতাংশে নেমে এসেছে। শনিবার ৩১ অক্টোবর বেলা ১১টায় আনুষ্ঠানিকভাবে পরীক্ষার ফলাফল ঘোষণা করেন বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক শরীফ মোর্শেদ রেজা। তিনি জানান, এবারের ফলাফল শিক্ষার্থীদের প্রকৃত মেধার প্রতিফলন।

বোর্ডের তথ্য অনুযায়ী, এ বছর বিভাগের ছয় জেলার ৩৫০টি কলেজ থেকে মোট ৫৭ হাজার ৯১২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। তাদের মধ্যে ২৬ হাজার ৭৫৫ জন ছাত্র ও ৩১ হাজার ১৫৭ জন ছাত্রী। পরীক্ষায় মোট ২৫ হাজার ৯৭০ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। এছাড়া বোর্ডের অধীনে থাকা ১১টি শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই পাস করতে পারেনি। পাশ করেছেন ২৫ হাজার ৯৭০ জন।

বিগত বছরের তুলনায় এ বছর পাশের হার ও জিপিএ-৫ দুটিতেই ধস নেমেছে। গত বছর বরিশাল বোর্ডে পাশের হার ছিল ৬২.৫৭ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছিল ১ হাজার ৬৭৪ জন। সেই তুলনায় এ বছর পাশের হার প্রায় ১৮ শতাংশ পয়েন্ট কমেছে এবং জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যা ৭২৪ জন হ্রাস পেয়ে ৯৫০ জনে দাঁড়িয়েছে। জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যাও কমেছে ৭২৪ জন।

বিজ্ঞাপন | ব্যানার স্পট

আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!

বিজ্ঞাপন দিন →