বিএনপির ভোট বর্জনের আহ্বান প্রত্যাখ্যান করে মানুষ ভোট দিচ্ছে: নানক
অনলাইন ডেস্ক
প্রকাশ : ০৭ জানুয়ারি, ২০২৪, ০৯:২৮ এএম
শুনুন
00:00
আরও পড়ুন
ফলো করুন
বিএনপির ভোট বর্জনের আহ্বান প্রত্যাখ্যান করে মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিচ্ছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও ঢাকা-১৩ আসনে নৌকার প্রার্থী জাহাঙ্গীর কবির নানক। রোববার (৭ জানুয়ারি) সকালে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজ নির্বাচনী আসনে ভোট প্রদান শেষে এ কথা বলেন তিনি। নিজ আসনে ৫০ শতাংশ ভোট পড়বে বলেও আশা প্রকাশ করেছেন নানক।
জাহাঙ্গীর কবির নানক বলেন, ৫০ শতাংশের বেশি ভোট পড়বে বলে আমি আশা করছি।
তিনি বলেন, অভূতপূর্ব, সুষ্ঠু সুন্দর পরিবেশে ভোটাররা আসছেন। ভোটারদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা আছে। তারা আমাকে বলেছেন, এত সুন্দর পরিবেশ, আমরা অবাক হয়ে গেছি।
ভোটারদের উদ্দেশ্যে নানক বলেন, ভোটারদের বলবো, ভোট কেন্দ্রে আসুন, ভোট দিন।
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর এই সদস্য বলেন, শীতের সকাল, আমি নিশ্চিত বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারের সংখ্যা বেড়ে যাবে।
নানক বলেন, আপনার দেখতে পারছেন লম্বা লাইন। যারা ভোটের বিরোধিতা করছে তারা গণতন্ত্রের বিরোধিতা করছে। জনগণ তাদের বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে।
আরও পড়ুন
বিজ্ঞাপন | ব্যানার স্পট
আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!
বিজ্ঞাপন | ব্যানার স্পট
আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!
সংবাদটি শেয়ার করুন
প্রিয়জন ও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
সোশ্যাল মিডিয়ায় সরাসরি শেয়ার:
লিংক কপি করুন:
ক্যামেরা দিয়ে স্ক্যান করে খবরটি মোবাইলে খুলুন