|
|
সোমবার, ০২ নভেম্বর, ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সর্বস্বত্ব মুখপত্র কর্তৃক সংরক্ষিত

বিজ্ঞাপন | ব্যানার স্পট

আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!

বিজ্ঞাপন দিন →

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হচ্ছেন কবির বিন আনোয়ার!

অনলাইন ডেস্ক

প্রকাশ : ১১ জানুয়ারি, ২০২৪, ০৫:২৪ এএম
২ পঠিত
00:00
00:00
২০০৯ এর নির্বাচনের পর থেকেই সরকারের উপদেষ্টামণ্ডলী আলোচনার বিষয় হয়ে দাঁড়ায়। ২০০৮ এর নির্বাচনে বিজয়ী হওয়ার পর ২০০৯ সালে আওয়ামী লীগ সভাপতি যে সরকার গঠন করে সেখানে একটি শক্তিশালী উপদেষ্টামণ্ডলী গঠন করেছিলেন। প্রধানমন্ত্রীর এই উপদেষ্টারা মন্ত্রীর মর্যাদায় দায়িত্ব পালন করেছিলেন এবং অধিকাংশ ক্ষেত্রে মন্ত্রীদের চেয়ে তারা বেশি ক্ষমতাবান ছিলেন। এই উপদেষ্টামণ্ডলীর ২০১৪ সালে নির্বাচনের পরে অনেকটাই কমে যায়। সেসময় মন্ত্রিসভায় রাজনৈতিক ব্যক্তিত্বের প্রাধান্য থাকার কারণে উপদেষ্টামণ্ডলীর ক্ষমতা খর্ব হয়ে যায়। ২০১৮ সালে উপদেষ্টাদের সপ্রতিভ দেখা যায়নি। বরং সেই সময় প্রধানমন্ত্রীর বেসরকাররি বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় এবং নিরাপত্তা উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিকি ছাড়া কেউই সক্রিয় ভূমিকা পালন করেননি। এবার উপদেষ্টামণ্ডলী নিয়ে নানা রকম আলাপ আলোচনা হচ্ছে। মন্ত্রীসভার পাশাপাশি উপদেষ্টামণ্ডলীতে বেশ কয়েকজন নতুন মুখ আসতে পারেন এমন আলোচনা শোনা যাচ্ছে। এই আলাপ আলোচনা তুঙ্গে আছে কবির বিন আনোয়ারের নাম। আওয়ামী লীগের নির্বাচন পরিচালনায় তিনি গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তাই এবার উপদেষ্টামণ্ডলীতে কবির বিন আনোয়ার অন্তর্ভুক্ত হতে পারেন। তিনি প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হতে পারেন এমন আলাপ আলোচনার গুঞ্জন রয়েছে। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, কবির বিন আনোয়ারের জন্য সত্যি ভালো কিছু অপেক্ষা করছে। তাকে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা করা হতে পারে। আওয়ামী লীগের নির্বাচনি দায়িত্ব পালনের গুরু দায়িত্ব তার ওপর পড়তে পারে। যেটি এতোদিন সামাল দিয়ে এসেছিলেন এইচটি ইমাম। প্রবীণ এই আমলা ও রাজনীতিবিদ মারা যাওয়ার পর তার মতো দক্ষ একজনকে খুঁজছিল আওয়ামী লীগ। ধারণা করা হচ্ছে-এইটি ইমামের শূন্যতা কবির বিন আনোয়ারকে দিয়ে পূরণ করা হতে পারে। এগুঞ্জন শক্তিশালী হয় ১০ জানুয়ারি গনভবনে আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ফুল দিয়ে কবির বিন আনোয়ারের আওয়ামী লীগে যোগ দেওয়ার পর। এ সময় প্রধানমন্ত্রী দলের প্রাথমিক সদস্য পদের ফরম তার হাতে তুলে দেন। এর আগে সদ্যঃসমাপ্ত জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের নির্বাচনী কাজে সম্পৃক্ত হয়েছিলেন কবির বিন আনোয়ার। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা তাকে দলের নির্বাচন পরিচালনা কমিটির কাজ তত্ত্বাবধানের দায়িত্ব দিয়েছিলেন বলে জানা গেছে। কবির বিন আনোয়ার দীর্ঘদিন সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে ছিলেন। সিরাজগঞ্জের সন্তান কবির বিন আনোয়ার ১৯৮৫ ব্যাচে বিসিএস প্রশাসন ক্যাডারে যোগদান করেন। তিনি কর্মজীবনে তিনবার জনপ্রশাসন পদক ও দুইবার বঙ্গবন্ধু ডিজিটাল অ্যাওয়ার্ড অর্জন করেন। ছাত্রজীবনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হলের ছাত্রলীগ থেকে নির্বাচিত সভাপতি ছিলেন। তার মা ও বাবা দুজনই মুক্তিযোদ্ধা।
বিজ্ঞাপন | ব্যানার স্পট

আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!

বিজ্ঞাপন দিন →