প্রধানমন্ত্রীর নতুন ৬ উপদেষ্টা
অনলাইন ডেস্ক
প্রকাশ : ২১ জানুয়ারি, ২০২৪, ০৫:৪২ পিএম
শুনুন
00:00
আরও পড়ুন
ফলো করুন
প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা হিসেবে নতুন করে নিয়োগ পাওয়া ৬ জনের দপ্তর বণ্টন করা হয়েছে। দায়িত্ব দেওয়া হয়েছে। তাদের দায়িত্ব বণ্টন করে রোববার (২১ জানুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
‘রুলস অব বিজনেস, ১৯৯৬’ এর রুল ৩বি(২) অনুযায়ী প্রধানমন্ত্রী উপদেষ্টাদের এ দায়িত্ব বণ্টন করলেন বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।
ড. মসিউর রহমানকে প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা; তৌফিক-ই-ইলাহী চৌধুরীকে প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা; ড. গওহর রিজভীকে প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক উপদেষ্টা এবং সালমান ফজলুর রহমানকে (সালমান এফ রহমান) প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
এছাড়া ড. কামাল আবদুল নাসের চৌধুরীকে প্রধানমন্ত্রীর শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা এবং মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিককে প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা করা হয়েছে।
আরও পড়ুন
বিজ্ঞাপন | ব্যানার স্পট
আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!
বিজ্ঞাপন | ব্যানার স্পট
আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!
সংবাদটি শেয়ার করুন
প্রিয়জন ও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
সোশ্যাল মিডিয়ায় সরাসরি শেয়ার:
লিংক কপি করুন:
ক্যামেরা দিয়ে স্ক্যান করে খবরটি মোবাইলে খুলুন