ডটবিডির প্রায় ৪০ হাজার ওয়েবসাইট অচল
অনলাইন ডেস্ক
প্রকাশ : ০৩ এপ্রিল, ২০২৪, ১০:০৩ এএম
শুনুন
00:00
আরও পড়ুন
ফলো করুন
ডটবিডি ডোমেইনে প্রায় ৪০ হাজার ওয়েবসাইট অচল হয়ে পড়েছে। ফলে নাগরিকরা সরকারি সেবাসহ নানা সেবা পেতে ভোগান্তির মধ্যে পড়েছেন।বিটিসিএলের রুট ডোমেইন নেটওয়ারর্ক সিস্টেমে (ডিএনএস) ক্রটির কারণে বুধবার সকাল সাড়ে ৮টা হতে এই সমস্যা শুরু হয়।
বিটিসিএলেরর জেনারেল ম্যানেজার (জনসংযোগ ও প্রকাশনা) মীর মোহাম্মদ মোরশেদ মুখপত্র কে জানান, বুধবার সকাল সাড়ে ৮টা হতে কারিগরি ক্রটির কারণে ডটবিডি ডোমেইন বন্ধ আছে। ক্রটি নিরসনে কারিগরি টিম কাজ করছে। শিগগির ডটবিডি ডোমেইন সচল হবে।উদ্ভুত ঘটনায় বিটিসিএল দু:খ প্রকাশ করেছে।
ডটবিডিতে রয়েছে দেশের জাতীয় ওয়েব পোর্টালসহ প্রায় ৪০ হাজার ওয়েবসাইট। শুধু জাতীয় ওয়েব পোর্টালের সঙ্গেই রয়েছে সরকারের সব মন্ত্রণালয়, বিভাগ ও দপ্তরের ২৫ হাজার ওয়েবসাইট। জাতীয় পোর্টালে অনলাইন আবেদন, অনলাইন নিবন্ধন, অর্থ ও বাণিজ্য, শিক্ষা-বিষয়ক, পার্সপোর্ট, ভিসা ও ইমিগ্রেশন, পোস্টাল ও কুরিয়ার, পরীক্ষার ফলাফল, টিকেট বুকিং ও ক্রয়, যানবাহন সেবা, রেডিও ও টিভির খবর, নিয়োগ সংক্রান্ত, ইউটিলিটি বিল, কৃষি, মৎস ও প্রাণী, প্রশিক্ষণ, ভর্তির আবেদন, তথ্য ভাণ্ডার, বিভিন্ন জিজ্ঞাসা, স্বাস্থ্য বিষয়ক, ইউডিসি, আয়কর, ফরমস ও ট্রেজারি চালানের সেবা পেয়ে থাকেন নাগরিকরা।
আরও পড়ুন
বিজ্ঞাপন | ব্যানার স্পট
আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!
বিজ্ঞাপন | ব্যানার স্পট
আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!
সংবাদটি শেয়ার করুন
প্রিয়জন ও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
সোশ্যাল মিডিয়ায় সরাসরি শেয়ার:
লিংক কপি করুন:
ক্যামেরা দিয়ে স্ক্যান করে খবরটি মোবাইলে খুলুন