|
|
শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সর্বস্বত্ব মুখপত্র কর্তৃক সংরক্ষিত

বিজ্ঞাপন | ব্যানার স্পট

আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!

বিজ্ঞাপন দিন →

সেহরি নিয়ে ছিন্নমূল মানুষের পাশে জ্যোতি

অনলাইন ডেস্ক

প্রকাশ : ০৫ এপ্রিল, ২০২৪, ১০:২৬ পিএম
১৮ পঠিত
00:00
00:00
পবিত্র রমজান মাসে প্রতিদিনিই হতদরিদ্র, রিকশাচালক, খেটে-খাওয়া ছিন্নমূল মানুষদের জন্য ইফতারির আয়োজন প্রায়ই চোখে পড়ে। কিন্তু এই মানুষগুলোই সেহরিতে কি খাচ্ছে বা তাদের জন্য সেহেরির আয়োজন চোখে পড়ে না। তবে সেহেরির আয়োজনের এই উদ্যোগটি নিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ছেলে ও তেজগাঁও থানা আওয়ামী লীগের নেতা শাফি মোদ্দাসের খান জ্যোতি। প্রতি রাতে অসহায় মানুষের দুয়ারে দুয়ারে পৌঁছে যাচ্ছে জ্যোতির পাঠানো খাবারের প্যাকেট ও পানির বোতল। এই মানবিক কাজ চলছে পুরো রমজান জুড়ে। জানা গেছে রোজার প্রথম থেকে ঢাকার ফার্মগেট, কারওয়ানবাজার, পান্থপথ ও খামারবাড়ি মোড়ে ছিন্নমূল, ভাসমান ও দারিদ্র্য মানুষের মাঝে মধ্যরাতে সেহরি বিতরণ করছেন শাফি মোদ্দাসের খান জ্যোতির প্রেরিত উচ্ছ্বসিত কিছু তরুণ ও যুবক। মূলত রমজানে রাজধানীর ছিন্নমূল ও দারিদ্র্য মানুষের মাঝে অনেকে ইফতার বিতরণ করেন। কিন্তু সেহরিতে ঠিকমতো খাবার পান না এই মানুষগুলো। তাই জ্যোতির এই বিনামূল্যে সেহরি বিতরণ কর্মসূচিতে ক্ষুধা মিটছে অনেক ছিন্নমূল- অনাহারী মানুষের। পুরো রমজানজুড়ে বিনামূল্যে সেহরি বিতরণ কর্মসূচির দায়িত্বে আছেন আবুল হায়াত শুভ। এ বিষয়ে তিনি জানান, ‘রাজধানীর অসহায়-ছিন্নমূল মানুষের কষ্টের কথা চিন্তা করে শাফি মোদ্দাসের খান জ্যোতি ভাই এই উদ্যোগ হাতে নিয়েছেন। রমজানের শুরু থেকে চলমান এই কার্যক্রম পুরো রমজানজুড়েই থাকবে।’
বিজ্ঞাপন | ব্যানার স্পট

আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!

বিজ্ঞাপন দিন →