|
|
শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সর্বস্বত্ব মুখপত্র কর্তৃক সংরক্ষিত

বিজ্ঞাপন | ব্যানার স্পট

আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!

বিজ্ঞাপন দিন →

ঠাকুরগাঁওয়ে শুরু হলো ছয় দিনব্যাপী ৩য় আঞ্চলিক কাব ক্যাম্পুরি

মুখপত্র অনলাইন ডেস্ক

প্রকাশ : ০৬ নভেম্বর, ২০২৬, ০৭:২০ এএম
২০ পঠিত
00:00
00:00
ঠাকুরগাঁওয়ে শুরু হলো ছয় দিনব্যাপী ৩য় আঞ্চলিক কাব ক্যাম্পুরি

শিশুদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি নেতৃত্ব, শৃঙ্খলা ও দেশপ্রেমের মতো গুণাবলি চর্চার লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে শুরু হয়েছে ছয় দিনব্যাপী ‘৩য় আঞ্চলিক কাব ক্যাম্পুরি-২৬’। বাংলাদেশ স্কাউটস দিনাজপুর অঞ্চলের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচি ৪ নভেম্বর শুরু হয়েছে, যা চলবে আগামী ৯ নভেম্বর পর্যন্ত। এবারের ক্যাম্পুরির মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘নীল আকাশ, সবুজ বন, স্কাউটিংয়ে গড়ি জীবন’।

বুধবার ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান দিনাজপুর অঞ্চলের আঞ্চলিক কমিশনার ও ক্যাম্পুরির ক্যাম্প চিফ মো. আখতারুজ্জামান। তিনি জানান, রংপুর বিভাগের আটটি জেলার ১৩০টি ইউনিটের প্রায় ১ হাজার ২০০ কাব স্কাউট, গার্ল-ইন-কাব স্কাউট এবং সংশ্লিষ্ট ইউনিট লিডাররা এই আয়োজনে অংশ নিচ্ছেন। অংশগ্রহণকারী জেলাগুলোর মধ্যে রয়েছে দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, রংপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী ও গাইবান্ধা।

ক্যাম্পুরিতে শিশুদের জন্য মোট ১০টি চ্যালেঞ্জভিত্তিক স্কাউটিং কার্যক্রম রাখা হয়েছে। এসব কার্যক্রম সফলভাবে পরিচালনার জন্য দুটি ভিলেজ ও চারটি সাব-ক্যাম্প স্থাপন করা হয়েছে। অংশগ্রহণকারী স্কাউটদের আবাসন, বিশুদ্ধ পানি, খাবার, স্যানিটেশন ব্যবস্থা এবং স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে আয়োজক কমিটি ও স্থানীয় প্রশাসন ব্যাপক প্রস্তুতি নিয়েছে। এছাড়া জেলা প্রশাসন, পুলিশ, ফায়ার সার্ভিস, জেলা পরিষদ, পৌরসভা, বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও স্থানীয় ব্যবসায়ী সংগঠনগুলো এই আয়োজন বাস্তবায়নে সহযোগিতা করছে।

আয়োজকরা জানান, ক্যাম্পুরির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলুর। এছাড়া সমাপনী অনুষ্ঠান ও মহাতাঁবুজলসায় প্রধান অতিথি হিসেবে থাকবেন রংপুরের বিভাগীয় কমিশনার মো. জাহাঙ্গীর আলম। এই ক্যাম্পুরির মাধ্যমে শিশুদের মধ্যে আত্মনির্ভরশীলতা, পরোপকারিতা, পরিবেশ সচেতনতা এবং নেতৃত্বগুণের বিকাশ ঘটবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা, যা তাদের ভবিষ্যতে একজন দায়িত্বশীল ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে উঠতে অনুপ্রাণিত করবে।

বিজ্ঞাপন | ব্যানার স্পট

আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!

বিজ্ঞাপন দিন →