|
|
রবিবার, ০১ নভেম্বর, ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সর্বস্বত্ব মুখপত্র কর্তৃক সংরক্ষিত

বিজ্ঞাপন | ব্যানার স্পট

আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!

বিজ্ঞাপন দিন →

আমিরাতে বৃহস্পতিবার রাতে পালিত হবে পবিত্র আশুরা

অনলাইন ডেস্ক

প্রকাশ : ২৮ জুলাই, ২০২৩, ০১:৫৮ পিএম
২৩ পঠিত
00:00
00:00
যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে সংযুক্ত আরব আমিরাতে বৃহস্পতিবার (২৭ জুলাই) রাতে পবিত্র আশুরা পালিত হবে। বৃহস্পতিবার সূর্যাস্তের পর থেকে পবিত্র আশুরার রাত হিসেবে গণ্য হবে। আমিরাতে ধর্মপ্রাণ মুসলমানরা এ রাতে বিশেষ পূণ্যলাভের আশায় মিলাদ-মাহফিল, নফল নামাজ আদায়, জিকির ও কোরআন তেলাওয়াতে মশগুল থাকবেন। মহররম মাসের ১০ তারিখ কারবালা প্রান্তরে হযরত ইমাম হোসেন (রা.)-এর শাহাদাত বরণের শোকাবহ ঘটনাকে কেন্দ্র করে মূলত পালিত হয় পবিত্র আশুরা। তবে ইসলামের ইতিহাসে এ দিনটি অসংখ্য তাৎপর্যময় ঘটনায় উজ্জ্বল হয়ে রয়েছে। আশুরা উপলক্ষ্যে দুটি রোজা রাখতে হয়। শরিয়তের বিধান হলো- মহররমের ৯ ও ১০ তারিখ অথবা ১০ ও ১১ তারিখ দুটি রোজা রাখা। কেননা ইহুদিরা একটি রোজা রাখে। তাদের বৈসাদৃশ্যের জন্য দুটি রোজা রাখার কথা বলা হয়েছে। (মুসনাদে আহমদ: ২১৫৪) প্রতিবছরের মতো এবারও সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশ, পাকিস্তান, ভারতসহ বিভিন্ন দেশের মুসলিম কমিউনিটি স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে মসজিদ ও রেস্টুরেন্টের হলরুমে বিভিন্ন ধর্মীয় কর্মসূচি পালন করবেন। অনেকে মহান আল্লাহর নৈকট্য লাভের জন্য এ রাতে নফল নামাজ আদায় করে থাকেন। এই পৃথিবী সৃষ্টি, হযরত আইয়ুব (আ.)-এর কঠিন পীড়া থেকে মুক্তি, হযরত ঈসা (আ.)-এর আসমানে জীবিত অবস্থায় উঠে যাওয়াসহ অসংখ্য ঐতিহাসিক ঘটনায় মহররম মাসের ১০ তারিখ ইসলামের ইতিহাসে অবিস্মরণীয় ও মহিমান্বিত একদিন। পৃথিবীর মহাপ্রলয় বা কিয়ামতও মহররম মাসের ১০ তারিখে ঘটবে বলে ধর্মগ্রন্থে উল্লেখ রয়েছে।
বিজ্ঞাপন | ব্যানার স্পট

আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!

বিজ্ঞাপন দিন →