এমপি কামরুল ও চেয়ারম্যান শাহীনের অনুসারীদের সংঘর্ষে নিহত ১
অনলাইন ডেস্ক
প্রকাশ : ২৮ জুলাই, ২০২৩, ০৪:১৪ পিএম
শুনুন
00:00
আরও পড়ুন
ফলো করুন
ঢাকার ঢাকা–২ আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য কামরুল ইসলাম এবং কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদের অনুসারীদের মধ্যে সংঘর্ষে একজন নিহত ও কয়েকজন আহত হয়েছেন।
শুক্রবার সন্ধ্যায় শান্তি সমাবেশ শেষে ফেরার পথে রাজধানীর গুলিস্তান এলাকায় এ ঘটনা ঘটে। ধারালো অস্ত্রের আঘাতে নিহত যুবকের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
আহত চারজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা হলেন– কেরাণীগঞ্জের যুবলীগ কর্মী নোমান হোসেন রনি (৩২), স্কুলছাত্র জুবায়ের হোসেন (১৬), দিনমজুর মোবাশ্বের (২৩) ও রাজমিস্ত্রি আরিফুল ইসলাম (১৮)। তারা কেউ শঙ্কামুক্ত নন।
পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহউদ্দিন মিয়া বলেন, ‘দুই পক্ষের সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ও হাসপাতালে যায়। ঘটনাটির ব্যাপারে বিস্তারিত জানার চেষ্টা চলছে। হত্যা ও হামলায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা করছে পুলিশ।’
সংশ্লিষ্টরা জানান, বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ ফটকে আওয়ামী লীগের শান্তি সমাবেশে যোগ দিতে কেরাণীগঞ্জ থেকে এসেছিলেন নেতাকর্মীরা। তাদের একটি অংশ সংসদ সদস্য ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কামরুল ইসলাম এবং অপর অংশ উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদের নেতৃত্বে আসেন। ফেরার পথে দুই নেতার অনুসারীদের মধ্যে সংঘর্ষ হয়। এর একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপানোর ঘটনা ঘটে। এতে দলীয় নেতাকর্মী ছাড়াও পথচারীরা আহত হন। তাদের উদ্ধার করে ঢামেক হাসপাতালে নেওয়া হয়।
কেরাণীগঞ্জ উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহীন আহমেদ সমকালকে বলেন, ‘প্রায় পাঁচ হাজার নেতাকর্মী নিয়ে আমি সমাবেশে যোগ দেই। ফেরার পথে গুলিস্তানের গোলাপশাহ মাজার এলাকায় পেছন থেকে আমার সঙ্গে থাকা নেতাকর্মীদের ওপর হামলা চালানো হয়। এমপি কামরুল ইসলাম ও ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ হোসেনের অনুসারীরা ধারালো অস্ত্র দিয়ে কোপায়। কাউন্সিলর নিজেই হামলায় নেতৃত্ব দেন। সেখানে সিসি ক্যামেরার ফুটেজ দেখলেই এর সত্যতা পাওয়া যাবে।’
শাহীন আহমেদ আরও বলেন, ‘আমি আগামী নির্বাচনে ঢাকা–২ আসনে মনোনয়নপ্রত্যাশী। জনগণ আমাকে সমর্থন জানিয়েছে। এ কারণে বর্তমান এমপি কামরুল ইসলাম আমার ওপর ক্ষিপ্ত। তাই এই হামলা চালানো হয়েছে।’
এ ব্যাপারে জানতে এমপি কামরুল ইসলামের মোবাইল ফোনে বারবার কল করা হলেও তিনি রিসিভ করেননি।
আরও পড়ুন
বিজ্ঞাপন | ব্যানার স্পট
আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!
বিজ্ঞাপন | ব্যানার স্পট
আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!
সংবাদটি শেয়ার করুন
প্রিয়জন ও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
সোশ্যাল মিডিয়ায় সরাসরি শেয়ার:
লিংক কপি করুন:
ক্যামেরা দিয়ে স্ক্যান করে খবরটি মোবাইলে খুলুন