|
|
রবিবার, ০১ নভেম্বর, ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সর্বস্বত্ব মুখপত্র কর্তৃক সংরক্ষিত

বিজ্ঞাপন | ব্যানার স্পট

আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!

বিজ্ঞাপন দিন →

রাজধানীর সব প্রবেশমুখে আ.লীগেরও অবস্থান কাল

অনলাইন ডেস্ক

প্রকাশ : ২৮ জুলাই, ২০২৩, ০৫:০৫ পিএম
৮ পঠিত
00:00
00:00
ঢাকা মহানগর আওয়ামী লীগ শনিবার রাজধানীর চারটি প্রবেশমুখে শান্তি সমাবেশের কর্মসূচি পালনের পাশাপাশি প্রতিবাদ সমাবেশ করবে। সকাল সাড়ে ১০টা থেকে শুরু করে বিকেল ৫টা পর্যন্ত এই কর্মসূচি পালন করা হবে। এই চারটি প্রবেশমুখ হচ্ছে– গাবতলী, উত্তরা, যাত্রাবাড়ীর ধনিয়া ও নয়াবাজার। তবে পুলিশের নিষেধাজ্ঞার পর এ নিয়ে আজ দলের সিদ্ধান্ত চূড়ান্ত করা হবে। আজ সকাল ১১টায় বঙ্গবন্ধু এভিনিউ কার্যালয়ের সামনে শান্তি সমাবেশের আয়োজন করা হয়েছে। দলের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এ কর্মসূচিতে উপস্থিত থাকবেন এবং সাংবাদিক ব্রিফিং করবেন। এদিকে আওয়ামী লীগ নেতারা বলেছেন, বিএনপির অবস্থান কর্মসূচি প্রতিহত করতে আজ রাজপথে থাকার ঘোষণা দিয়েছে। ঢাকার মহানগর প্রবেশপথগুলোতে অবস্থান নেবে নেতাকর্মীরা। এ ব্যাপারে জানতে চাইলে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসএম মান্নান কচি সমকালকে জানিয়েছেন, তাঁরা আজ সকাল সাড়ে ১০টায় গাবতলী বাস টার্মিনালে প্রতিবাদ সমাবেশের প্রস্তুতি রয়েছে। এছাড়াও উত্তরা, টঙ্গী ও আব্দুল্লাহপুরে অবস্থান করার পাশাপাশি প্রতিবাদ সমাবেশ আয়োজন করা হতে পারে। অন্যদিকে যাত্রাবাড়ীর ধনিয়া ও নয়াবাজারে অবস্থান কর্মসূচির পাশাপাশি প্রতিবাদ সমাবেশ আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ সাধারণ সম্পাদক হুমায়ুন কবির। তিনি বলেছেন, প্রতিটি থানা ও ওয়ার্ড কমিটির নেতাকর্মীরাও সার্বক্ষণিকভাবে সতর্ক অবস্থান থাকবেন। এ ছাড়া বাবুবাজার, সাইনবোর্ড, কাঁচপুর ব্রিজ, শনির আখড়া, আব্দুল্লাহপুর, টঙ্গি ব্রিজ, গাবতলী ও আমিন বাজার ও ধোলাইপাড়ে শান্তি সমাবেশ করার কর্মসূচি ঘোষণা করেছে যুবলীগ। কর্মসূচি ঘোষণা দিয়ে মির্জা ফখরুল বলেন, তারা ধারাবাহিক যুগপৎ কর্মসূচির অংশ হিসেবে ঢাকা মহানগরের সব প্রবেশমুখে শান্তিপূর্ণ এ কর্মসূচি পালন করবে। প্রশাসন শান্তিপূর্ণভাবে এ কর্মসূচি পালন করতে দিয়ে তাদের সাংবিধানিক দায়িত্ব পালন করবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি। এসময় সমাবেশে দলের নেতা-কর্মী ও সমর্থকদের মুহুর্মুহু শ্রোগান দেন। এছাড়া আব্দুল্লাহপুর, টঙ্গী, গাবতলী ও আমিনবাজারে শান্তি সমাবেশ করবে যুবলীগ। শনিবার বেলা ১১টা থেকে তারা সেখানে অবস্থান নেওয়া শুরু করবেন বলে জানা যায়। এর আগে রাজধানীর নয়াপল্টনে অনুষ্ঠিত মহাসমাবেশ থেকে অবস্থান কর্মসূচির ঘোষণা করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার সকাল ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ঢাকার ‍গুরুত্বপূর্ণ প্রবেশমুখগুলোতে অবস্থান করবেন বিএনপি নেতারা।
বিজ্ঞাপন | ব্যানার স্পট

আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!

বিজ্ঞাপন দিন →