|
|
রবিবার, ০১ নভেম্বর, ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সর্বস্বত্ব মুখপত্র কর্তৃক সংরক্ষিত

বিজ্ঞাপন | ব্যানার স্পট

আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!

বিজ্ঞাপন দিন →

ধোলাইখালে পুলিশ-বিএনপির সংঘর্ষ, গয়েশ্বর আটক

অনলাইন ডেস্ক

প্রকাশ : ২৯ জুলাই, ২০২৩, ০৬:৩৩ এএম
১১ পঠিত
00:00
00:00
রাজধানীর ধোলাইখালে পুলিশের সঙ্গে বিএনপির সংঘর্ষ চলাকালে দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, সাংগঠনিক সম্পাদক আব্দুল সামাদ আজাদসহ বেশ কয়েকজনকে আটক করেছে পুলিশ। সংঘর্ষের সময় সেখানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য রুহুল কবির রিজভী, গয়েশ্বর চন্দ্র রায়সহ নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। সংঘর্ষের সময় গয়েশ্বর চন্দ্র রায় আহত হন। সরেজমিন দেখা যায়, ধোলাইখালে শনিবার বেলা সাড়ে ১১টার দিকে পুলিশ বিএনপির নেতা-কর্মীদের ধাওয়া দিয়ে সরিয়ে দেওয়ার চেষ্টা করে। প্রথমে পুলিশের ধাওয়ায় বিএনপির নেতাকর্মীরা পিছিয়ে যান। এ সময় পুলিশের ছোড়া কাঁদানে গ্যাসের ধোঁয়া বাতাসে পুলিশের দিকেই আসতে থাকে। এতে পুলিশের কিছু সদস্য আক্রান্ত হন। তখন বিএনপির নেতাকর্মীরা সংঘটিত হয়ে পুলিশকে ধাওয়া দেন। দুপুর ১২টা ২০ মিনিটে এই প্রতিবেদন লেখা পর্যন্ত সংঘর্ষ চলছিল।
বিজ্ঞাপন | ব্যানার স্পট

আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!

বিজ্ঞাপন দিন →