|
|
রবিবার, ০১ নভেম্বর, ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সর্বস্বত্ব মুখপত্র কর্তৃক সংরক্ষিত

বিজ্ঞাপন | ব্যানার স্পট

আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!

বিজ্ঞাপন দিন →

হাসপাতালে বিএনপি নেতা আমানের খোজ নিলেন প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক

প্রকাশ : ২৯ জুলাই, ২০২৩, ০৯:৪৫ এএম
৬ পঠিত
00:00
00:00
বিএনপি নেতা আমানউল্লাহ আমানের স্বাস্থ্যের খোঁজ খবর নিলেন মাননীয় প্রধানমন্ত্রী। মাননীয় প্রধানমন্ত্রী তার সহকারি একান্ত সচিব-২ গাজী হাফিজুর রহমান (লিকু) কে জাতীয় হৃদরোগ হাসপাতালে চিকিৎসাধীন বিনএনপি নেতা আমানউল্লাহ আমানকে দেখতে পাঠান। বিএনপি নেতাকে প্রধানমন্ত্রীর দুপুরের খাবার, বিভিন্ন প্রকার মৌসুমী ফল ও জুস পাঠান। তাঁর দ্রুত সুস্থতা কামনা করেন। চিকিৎসার জন্য দেশের ভিতরে অন্য যে কোনো হাসপাতালে জনাব আমানউল্লাহ আমান যেতে চাইলে তারও সুব্যবস্থা করবেন মর্মে জানান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর এসকল বার্তা জনাব আমানউল্লাহ আমানকে পৌছে দেন এপিএস- গাজী হাফিজুর রহমান লিকু। বিএনপি নেতা আমান উল্লাহ আমান প্রধানমন্ত্রীর এসকল উপহার গ্রহণ করেন এবং মানবতা ও রাজনৈতিক শিষ্টাচারের জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান। এপিএস-২ বিএনপি নেতা আমানউল্লাহর স্বাস্থ্যের অবস্থা সমন্ধে মাননীয় প্রধানমন্ত্রীকে অবহিত করেন।
বিজ্ঞাপন | ব্যানার স্পট

আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!

বিজ্ঞাপন দিন →