|
|
শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সর্বস্বত্ব মুখপত্র কর্তৃক সংরক্ষিত

বিজ্ঞাপন | ব্যানার স্পট

আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!

বিজ্ঞাপন দিন →

৬৬ আন্তর্জাতিক সংস্থা থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহারের ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ০৮ জানুয়ারি, ২০২৬, ১০:১৬ এএম
৯ পঠিত
00:00
00:00
৬৬ আন্তর্জাতিক সংস্থা থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহারের ঘোষণা

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, যুক্তরাষ্ট্র জাতিসংঘের সহযোগী সংস্থাসহ অন্তত ৬৬টি আন্তর্জাতিক সংগঠন থেকে নিজেদের প্রত্যাহার করে নেবে। স্থানীয় সময় বুধবার (৭ জানুয়ারি) এই সিদ্ধান্তের কথা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন তিনি।

ট্রাম্প বলেন, বহু আন্তর্জাতিক সংস্থা এমন কার্যক্রম পরিচালনা করছে যা যুক্তরাষ্ট্রের জাতীয় স্বার্থের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। এ কারণে সরকার এসব সংগঠনের সঙ্গে সম্পৃক্ততা কমানোর সিদ্ধান্ত নিয়েছে। প্রত্যাহারের তালিকায় একটি গুরুত্বপূর্ণ জলবায়ু চুক্তি এবং নারী ক্ষমতায়ন ও লিঙ্গ সমতা নিয়ে কাজ করা জাতিসংঘের একটি সংস্থাও রয়েছে।

বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার সন্ধ্যায় প্রকাশিত একটি স্মারকে জাতিসংঘের বাইরে থাকা ৩৫টি এবং জাতিসংঘের অন্তর্ভুক্ত ৩১টি সংস্থার নাম উল্লেখ করা হয়েছে। এই তালিকায় রয়েছে জাতিসংঘের জলবায়ু পরিবর্তন সংক্রান্ত ফ্রেমওয়ার্ক কনভেনশন (ইউএনএফসিসিসি)।

বিশেষজ্ঞদের মতে, ইউএনএফসিসিসি বিশ্বব্যাপী জলবায়ু নীতির অন্যতম ভিত্তি হিসেবে পরিচিত এবং ২০১৫ সালে প্যারিসে স্বাক্ষরিত জলবায়ু চুক্তির মূল কাঠামো এই সংস্থার আওতাতেই গড়ে উঠেছিল।

বিজ্ঞাপন | ব্যানার স্পট

আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!

বিজ্ঞাপন দিন →