|
|
মঙ্গলবার, ০৩ নভেম্বর, ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সর্বস্বত্ব মুখপত্র কর্তৃক সংরক্ষিত

বিজ্ঞাপন | ব্যানার স্পট

আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!

বিজ্ঞাপন দিন →

এলপিজি সরবরাহ বন্ধের প্রেক্ষাপটে ভ্যাট কমাল সরকার

নিউজ ডেস্ক

প্রকাশ : ০৮ জানুয়ারি, ২০২৬, ০৪:০৬ পিএম
৭ পঠিত
00:00
00:00
এলপিজি সরবরাহ বন্ধের প্রেক্ষাপটে ভ্যাট কমাল সরকার

সারাদেশে এলপিজি বিক্রি বন্ধ থাকার মধ্যেই আমদানি ও দেশীয় উৎপাদন পর্যায়ে কর কমানোর ঘোষণা দিয়েছে সরকার। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দুপুরে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে।

প্রজ্ঞাপনে জানানো হয়, আমদানিকৃত তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের ওপর ভ্যাট হার ১৫ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশে নামানোর প্রস্তাব করা হয়েছে। একই সঙ্গে দেশে উৎপাদিত এলপিজির ক্ষেত্রে ভ্যাট কমিয়ে ৭ দশমিক ৫ শতাংশ নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এলপিজি অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (LOAB)-এর সঙ্গে আলোচনার পর জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এই সিদ্ধান্ত গ্রহণ করে। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, ভোক্তা পর্যায়ে গ্যাসের দাম সহনীয় রাখা এবং জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখাই এই উদ্যোগের প্রধান উদ্দেশ্য।

সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, ভ্যাট কাঠামো পুনর্বিন্যাসের ফলে এলপিজির দাম কমতে পারে, যা সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয়ে ইতিবাচক প্রভাব ফেলবে।

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে অস্বাভাবিক মূল্য বৃদ্ধির প্রতিবাদে এলপিজি ব্যবসায়ীরা সিলিন্ডার সরবরাহ ও বিক্রি বন্ধ রেখেছেন। বৃহস্পতিবার সকাল থেকে সারাদেশে এই সংকট শুরু হয়, যার ফলে চরম ভোগান্তিতে পড়েছেন গ্রাহকরা।

খুচরা দোকানগুলোতে এলপিজি সিলিন্ডার না থাকায় অনেক বাসাবাড়িতে রান্না বন্ধ হয়ে গেছে। যদিও কিছু হোটেল বিকল্প ব্যবস্থায় রান্না চালিয়ে নিচ্ছে, তবে অধিকাংশ ভোক্তাই পড়েছেন বড় ধরনের দুর্ভোগে।

বিজ্ঞাপন | ব্যানার স্পট

আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!

বিজ্ঞাপন দিন →