|
|
মঙ্গলবার, ০৩ নভেম্বর, ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সর্বস্বত্ব মুখপত্র কর্তৃক সংরক্ষিত

বিজ্ঞাপন | ব্যানার স্পট

আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!

বিজ্ঞাপন দিন →

অংশগ্রহণকারীদের দায়মুক্তি দিতে অধ্যাদেশের খসড়া প্রস্তুত

নিউজ ডেস্ক

প্রকাশ : ০৮ জানুয়ারি, ২০২৬, ০৬:৪৯ পিএম
৫ পঠিত
00:00
00:00
অংশগ্রহণকারীদের দায়মুক্তি দিতে অধ্যাদেশের খসড়া প্রস্তুত

জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া যোদ্ধাদের জন্য দায়মুক্তি দেওয়া ন্যায়সঙ্গত ও আইনসম্মত বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। তিনি জানিয়েছেন, এই লক্ষ্যেই আইন মন্ত্রণালয় একটি দায়মুক্তি অধ্যাদেশের খসড়া চূড়ান্ত করেছে।

বৃহস্পতিবার বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে আসিফ নজরুল বলেন, জীবন বাজি রেখে জুলাইয়ের যোদ্ধারা দেশকে ফ্যাসিবাদী শাসনের কবল থেকে মুক্ত করেছিলেন। সেই ঐতিহাসিক ভূমিকার কারণে তারা অবশ্যই দায়মুক্তির অধিকারী।

তিনি আরও উল্লেখ করেন, জুলাই গণঅভ্যুত্থানের সময় ফ্যাসিস্ট শেখ হাসিনার শাসনামলে সংঘটিত হত্যাকাণ্ড ও দমননীতির বিরুদ্ধে প্রতিরোধমূলক যে কর্মকাণ্ড চালানো হয়েছিল, সেগুলোর জন্য অংশগ্রহণকারীদের আইনি সুরক্ষা দেওয়া জরুরি। এ উদ্দেশ্যে আলাদা আইন প্রণয়ন করা প্রয়োজন।

আইন উপদেষ্টা জানান, এ ধরনের আইন প্রণয়ন সম্পূর্ণ বৈধ। আরব বসন্তসহ বিশ্বের বিভিন্ন দেশে গণঅভ্যুত্থান বা বিপ্লবের পর জনবিরোধী সরকার পতনের প্রেক্ষাপটে অনুরূপ দায়মুক্তির আইন প্রণয়নের নজির রয়েছে।

তিনি বলেন, বাংলাদেশের সংবিধানের ৪৬ অনুচ্ছেদে দায়মুক্তি প্রদানের আইনি ভিত্তি স্পষ্টভাবে উল্লেখ আছে। পাশাপাশি ১৯৭৩ সালে মহান মুক্তিযুদ্ধের পর মুক্তিযোদ্ধাদের জন্য দায়মুক্তি আইন প্রণয়নের ঐতিহাসিক দৃষ্টান্তও রয়েছে। এসব নজির ও সাংবিধানিক বিধানের আলোকে আইন মন্ত্রণালয় অধ্যাদেশের খসড়া প্রস্তুত করেছে।

আসিফ নজরুল আশা প্রকাশ করেন, ইনশাল্লাহ আগামী উপদেষ্টা পরিষদের বৈঠকে এই অধ্যাদেশ অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে। তিনি বলেন, জুলাইকে নিরাপদ রাখা এবং তার চেতনাকে সংরক্ষণ করা আমাদের নৈতিক ও পবিত্র দায়িত্ব।

বিজ্ঞাপন | ব্যানার স্পট

আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!

বিজ্ঞাপন দিন →