|
|
শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সর্বস্বত্ব মুখপত্র কর্তৃক সংরক্ষিত

বিজ্ঞাপন | ব্যানার স্পট

আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!

বিজ্ঞাপন দিন →

ভারতে খেলা অসম্ভব, বিশ্বকাপ শ্রীলঙ্কা বা অন্য দেশে চাইছে বাংলাদেশ

নিউজ ডেস্ক

প্রকাশ : ১২ জানুয়ারি, ২০২৬, ০৬:৩১ পিএম
৯ পঠিত
00:00
00:00
ভারতে খেলা অসম্ভব, বিশ্বকাপ শ্রীলঙ্কা বা অন্য দেশে চাইছে বাংলাদেশ

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে বাংলাদেশ ও ভারতের ক্রীড়া সম্পর্ক এখন চরম উত্তেজনাকর অবস্থায় পৌঁছেছে। যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল স্পষ্টভাবে বলেছেন, ভারতে চলমান উগ্র সাম্প্রদায়িক পরিস্থিতি ও বাংলাদেশবিরোধী ক্যাম্পেইনের কারণে সেখানে বিশ্বকাপ খেলা সম্ভব নয়।

সোমবার (১২ জানুয়ারি) বিকেলে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) পরিদর্শনের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে উপদেষ্টা আসিফ নজরুল বলেন, ‘ভারতে গত ১৬ মাস ধরে যে বাংলাদেশবিদ্বেষী পরিবেশ বিরাজ করছে, তাতে ক্রিকেট খেলা অসম্ভব। বিসিসিআই যখন উগ্র শক্তির প্রভাব নিয়ে মোস্তাফিজকে দল থেকে বাদ দেওয়ার পরামর্শ দিয়েছে, তখন আর কোনো প্রমাণের প্রয়োজন নেই।’

তিনি আরও বলেন, ‘ক্রিকেটের ওপর কারও খবরদারি থাকা উচিত নয়। কোনো টুর্নামেন্টের ভাগ্য বাজার ভিত্তিক ব্যবস্থাপনার ওপর নির্ভর করতে পারে না।’

নিরাপত্তা শঙ্কা তুলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ইতোমধ্যে আইসিসির কাছে ভারতের বাইরে, বিশেষ করে শ্রীলঙ্কায় ম্যাচ আয়োজনের জন্য লিখিত আবেদন করেছে। তবে গুঞ্জন রয়েছে, আইসিসি ভারতের ভেতরেই চেন্নাই ও তিরুবনন্তপুরমকে বিকল্প ভেন্যু হিসেবে প্রস্তাব করতে পারে।

এ প্রসঙ্গে আসিফ নজরুল স্পষ্ট করে বলেছেন, ‘চেন্নাই বা তিরুবনন্তপুরম তো ভারতেরই অংশ। আমাদের অবস্থান পরিষ্কার—ভারতের কোনো জায়গায় এখন খেলার পরিবেশ নেই। যদি ভেন্যু বদলাতে হয়, তবে শ্রীলঙ্কা, পাকিস্তান বা আরব আমিরাতে করা হোক, আমাদের কোনো সমস্যা নেই। আইসিসি সত্যিই একটি বৈশ্বিক সংস্থা হলে বাংলাদেশের যৌক্তিক দাবি মেনে নেবে।’

জানা গেছে, আইসিসি সম্ভবত আগামী সোমবার বা মঙ্গলবার বিসিবির আবেদনের আনুষ্ঠানিক জবাব দেবে। এছাড়া নিরাপত্তা সংক্রান্ত একটি চিঠিও শিগগিরই সংবাদমাধ্যমে প্রকাশ করা হবে বলে উপদেষ্টা জানান।

উল্লেখ্য, বিতর্কের সূত্রপাত হয় আইপিএলে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) থেকে মোস্তাফিজুর রহমানকে বিসিসিআইয়ের পরামর্শে রিলিজ দেওয়ার পর। বর্তমান সূচি অনুযায়ী বাংলাদেশের ম্যাচগুলো কলকাতা ও মুম্বাইয়ে হওয়ার কথা থাকলেও, নিরাপত্তাজনিত কারণে বাংলাদেশ দল সেগুলোতে খেলার জন্য রাজি নয়। বিশ্বকাপ শুরু হতে চার সপ্তাহেরও কম সময় বাকি থাকায়, ভেন্যু নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ায় আইসিসির ওপর চাপ বেড়েছে।

বিজ্ঞাপন | ব্যানার স্পট

আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!

বিজ্ঞাপন দিন →