নুরের ঘোষণা: ১২ ফেব্রুয়ারিবিজয় নিশ্চিত,বাকি আনুষ্ঠানিকতা
নিউজ ডেস্ক
গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন, আসন্ন নির্বাচনে বিজয় তাঁদের হয়ে গেছে এবং ১২ ফেব্রুয়ারি কেবল আনুষ্ঠানিকতা হবে।
রবিবার (১১ জানুয়ারি) রাতে পটুয়াখালীর দশমিনা উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের গছানী গ্রামে হজরত গেদু শাহ চিশতি (রহ.)-এর ৪৯তম বাৎসরিক ওরশ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে নুর এসব কথা বলেন।
পটুয়াখালী-৩ (দশমিনা-গলাচিপা) আসনের প্রার্থী নুরুল হক নুর বলেন, “আমি আপনাদের পাশে থাকতে চাই, আপনাদের নিয়েই কাজ করতে চাই। ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানে বিএনপি, গণঅধিকার পরিষদ, জামায়াতসহ সব রাজনৈতিক ও ইসলামি দলের মানুষের অংশগ্রহণ আমাদের নৈতিক দায়িত্ব।”
তিনি আরও জানান, দশমিনা ও গলাচিপা উপজেলাকে একটি রোল মডেল হিসেবে গড়ে তোলা হবে, যেখানে সব রাজনৈতিক দলের নেতাদের অংশগ্রহণ থাকবে এবং পারস্পরিক সম্প্রীতি বজায় থাকবে। ওয়াজ মাহফিল ও দোয়া মাহফিলে অংশগ্রহণকে এই অঞ্চলের সংস্কৃতি ও বৈচিত্র্যের অংশ হিসেবে দেখেছেন তিনি।
গণতান্ত্রিক অধিকার প্রসঙ্গে নুর বলেন, প্রত্যেক মানুষের মত প্রকাশের স্বাধীনতা এবং ধর্মীয় অনুষ্ঠান পালনের অধিকার রয়েছে। কাউকে বাধা দেওয়া, হামলা চালানো বা বিশৃঙ্খলা সৃষ্টি করা হবে না।
চাঁদাবাজি ও জনভোগান্তি বিষয়ে তিনি বলেন, “উপজেলায় হিন্দু সম্প্রদায়ের মানুষসহ সবাই নির্বিঘ্নে ব্যবসা করতে পারবে। ৫ আগস্টের পর থেকে আমি বলছি, ব্যবসা পরিচালনার জন্য কাউকে এক পয়সাও চাঁদা দিতে হবে না। আমাদের দলের কেউ চাঁদাবাজি বা জনভোগান্তির সঙ্গে যুক্ত থাকলে তাকে ছাড় দেওয়া হবে না।”
ওরশ মাহফিলে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় সংগঠনের নেতাকর্মীসহ বিপুলসংখ্যক মুসল্লি উপস্থিত ছিলেন।
আরও পড়ুন
আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!
আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!
সংবাদটি শেয়ার করুন
প্রিয়জন ও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
সোশ্যাল মিডিয়ায় সরাসরি শেয়ার:
লিংক কপি করুন:
ক্যামেরা দিয়ে স্ক্যান করে খবরটি মোবাইলে খুলুন