|
|
শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সর্বস্বত্ব মুখপত্র কর্তৃক সংরক্ষিত

বিজ্ঞাপন | ব্যানার স্পট

আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!

বিজ্ঞাপন দিন →

ইরানে বিক্ষোভে নিহত প্রায় দুই হাজার, যুক্তরাষ্ট্র সতর্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১৩ জানুয়ারি, ২০২৬, ০৭:১৫ পিএম
৫ পঠিত
00:00
00:00
ইরানে বিক্ষোভে নিহত প্রায় দুই হাজার, যুক্তরাষ্ট্র সতর্ক
ছবি: রয়টার্স

ইরানের চলমান বিক্ষোভে নিরাপত্তা কর্মীসহ প্রায় দুই হাজার মানুষ নিহত হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। একজন ইরানি কর্মকর্তার বরাতে প্রকাশ, নিহতদের মধ্যে বিক্ষোভকারী এবং নিরাপত্তা কর্মী উভয়ই রয়েছেন, তবে সঠিক সংখ্যা জানানো হয়নি।

এর আগে যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা এইচআরএএনএ জানিয়েছে, বিক্ষোভে ৬৪৫ জন নিহত এবং ১০ হাজার ৭২১ জনকে গ্রেফতার করা হয়েছে। যদিও ইরান সরকার আনুষ্ঠানিকভাবে হতাহতের সংখ্যা প্রকাশ করেনি।

গত বৃহস্পতিবার থেকে ইরানে ইন্টারনেট সংযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন রাখা হয়েছে, ফলে আন্তর্জাতিক সংবাদমাধ্যম থেকে তথ্য সংগ্রহ কঠিন হয়ে পড়েছে। বিক্ষোভের সূত্রপাত জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির কারণে তেহরানের গ্র্যান্ড বাজারের ব্যবসায়ীদের আন্দোলন থেকে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়েছেন, বিক্ষোভকারীদের হত্যা হলে যুক্তরাষ্ট্র হস্তক্ষেপ করবে। ইতোমধ্যেই ইরানের ওপর সম্ভাব্য সামরিক ও গোয়েন্দা পদক্ষেপের পরিকল্পনা চলছে। একই সঙ্গে ইরানের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক থাকা দেশগুলোর পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি জানিয়েছেন, তেহরান যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করতে আগ্রহী, তবে যুদ্ধের জন্যও প্রস্তুত।

বিজ্ঞাপন | ব্যানার স্পট

আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!

বিজ্ঞাপন দিন →