|
|
শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সর্বস্বত্ব মুখপত্র কর্তৃক সংরক্ষিত

বিজ্ঞাপন | ব্যানার স্পট

আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!

বিজ্ঞাপন দিন →

সমঝোতার টেবিলে ১১ দল, চেয়ার ফাঁকা ইসলামী আন্দোলনের

নিউজ ডেস্ক

প্রকাশ : ১৫ জানুয়ারি, ২০২৬, ০৩:৪৭ পিএম
৯ পঠিত
00:00
00:00
সমঝোতার টেবিলে ১১ দল, চেয়ার ফাঁকা ইসলামী আন্দোলনের
ছবি: সংগ্রহীত


আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আসন বণ্টন ঘিরে চলমান টানাপোড়েনের মধ্যে জরুরি বৈঠকে বসেছেন জামায়াতে ইসলামীসহ সমঝোতায় থাকা ১১ দলীয় জোটের শীর্ষ নেতারা। তবে এই বৈঠকে অংশ নেয়নি ইসলামী আন্দোলন বাংলাদেশ।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুর পৌনে দুইটার দিকে রাজধানীর মগবাজারে জামায়াতে ইসলামীর কার্যালয়ে বৈঠকটি শুরু হয়। উদ্ভূত রাজনৈতিক পরিস্থিতি ও আসন সমঝোতা নিয়ে আলোচনা করতেই এ বৈঠক ডাকা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

বৈঠকের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেখানে জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, বিডিপির চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চাঁদ, এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু এবং খেলাফত মজলিসের মহাসচিব আহমাদ আবদুল কাদেরসহ জোটের শীর্ষ নেতাদের উপস্থিতি দেখা যায়।

এদিকে বৈঠকের আগে দুপুর দেড়টার দিকে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় প্রচার বিভাগ গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানায়, আসন সমঝোতা বিষয়ে এখনো চূড়ান্ত পর্যায়ে পৌঁছানো সম্ভব হয়নি। এ নিয়ে বিভিন্ন মাত্রায় আলোচনা অব্যাহত রয়েছে বলে জানানো হয়।

অন্যদিকে, বেলা পৌনে তিনটার দিকে খেলাফত মজলিসের নায়েবে আমির মো. আহমদ আলী কাসেমী গণমাধ্যমকে বলেন, সবার স্বার্থ রক্ষায় প্রত্যেক দলকেই কিছুটা ছাড় দিতে হবে। ১১ দলকে একসঙ্গে নিয়ে এগিয়ে যাওয়ার প্রক্রিয়া চলছে এবং ইসলামী আন্দোলনের সঙ্গে প্রায় ৪৫টি আসন নিয়ে সমঝোতার আলোচনা চলছে।

বিজ্ঞাপন | ব্যানার স্পট

আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!

বিজ্ঞাপন দিন →