|
|
শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সর্বস্বত্ব মুখপত্র কর্তৃক সংরক্ষিত

বিজ্ঞাপন | ব্যানার স্পট

আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!

বিজ্ঞাপন দিন →

পোস্টাল ব্যালটের অনিয়মে ইসির কাছে বিএনপির তীব্র প্রতিবাদ

নিউজ ডেস্ক

প্রকাশ : ১৫ জানুয়ারি, ২০২৬, ০৪:৩৯ পিএম
৭ পঠিত
00:00
00:00
পোস্টাল ব্যালটের অনিয়মে ইসির কাছে বিএনপির তীব্র প্রতিবাদ
ছবি: সংগ্রহীত

পোস্টাল ব্যালট ও নির্বাচনী আচরণবিধি নিয়ে একাধিক উদ্বেগ ও প্রস্তাব নির্বাচন কমিশনের (ইসি) কাছে তুলে ধরেছে বিএনপি। এসব বিষয়ে আলোচনা করতে দলের পক্ষ থেকে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে বৈঠক করেছে বিএনপির একটি প্রতিনিধি দল।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুর দেড়টার দিকে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সিইসির কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদের নেতৃত্বে প্রতিনিধি দলটি ইসির সঙ্গে বিভিন্ন আইনি ও নির্বাচনসংক্রান্ত বিষয়ে মতবিনিময় করে।

বৈঠক শেষে সালাহউদ্দিন আহমেদ বলেন, পোস্টাল ব্যালট নিয়ে আগের মতোই বিএনপির উদ্বেগ রয়েছে। এ প্রক্রিয়ায় সঠিকভাবে কাজ না হওয়ায় দলটি ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। কোথাও একজনের পোস্টাল ব্যালট অন্যজন গ্রহণ করেছেন—এমন ঘটনাও ঘটছে বলে দাবি করেন তিনি।

তিনি জানান, পোস্টাল ব্যালট দেশের অভ্যন্তরে বেশি ব্যবহারের সম্ভাবনা থাকায় সংশ্লিষ্ট ব্যালটে প্রার্থীদের নাম ও প্রতীক স্পষ্টভাবে অন্তর্ভুক্ত করার প্রস্তাব ইসিকে দেওয়া হয়েছে। পাশাপাশি ভোটার স্লিপে দল ও প্রার্থীর নাম থাকলে ভোটারদের জন্য সুবিধা হবে বলেও মত দেন তিনি।

সালাহউদ্দিন আহমেদ আরও বলেন, আচরণবিধির কারণে নয়, বরং নির্বাচন কমিশনের অনুরোধেই বিএনপির চেয়ারপারসনের সফর স্থগিত করা হয়েছে। এ বিষয় নিয়ে অন্য দলের পক্ষ থেকে কুৎসা রটানো হচ্ছে, যা আচরণবিধি লঙ্ঘনের শামিল বলে মন্তব্য করেন তিনি।

এ সময় তিনি অভিযোগ করেন, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের প্রকাশিত ভিডিওতে আচরণবিধি ভঙ্গ হলেও এ বিষয়ে ইসি যথাযথ ব্যবস্থা নিচ্ছে না।

বৈঠকে বিএনপির প্রতিনিধি দলে আরও ছিলেন—চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ, ইসির সাবেক সচিব ড. মোহাম্মদ জকরিয়া এবং বিএনপির আইন সহায়তা উপকমিটির প্রধান ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।

বিজ্ঞাপন | ব্যানার স্পট

আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!

বিজ্ঞাপন দিন →