|
|
মঙ্গলবার, ০৩ নভেম্বর, ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সর্বস্বত্ব মুখপত্র কর্তৃক সংরক্ষিত

বিজ্ঞাপন | ব্যানার স্পট

আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!

বিজ্ঞাপন দিন →

বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ম্যাজিস্ট্রেটকে কী বোঝাতে চাইলেন রুমিন

নিউজ ডেস্ক

প্রকাশ : ১৮ জানুয়ারি, ২০২৬, ১২:৩৮ এএম
৪ পঠিত
00:00
00:00
বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ম্যাজিস্ট্রেটকে কী বোঝাতে চাইলেন রুমিন
রুমিন ফারহানা


ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা এক মতবিনিময় সভায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতি নিয়ে প্রকাশ্যে অসন্তোষ প্রকাশ করেছেন। ঘটনাটির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।

শনিবার বিকেলে সরাইল উপজেলার ইসলামাবাদ এলাকায় স্থানীয় নোয়াগাঁও গ্রামের বাসিন্দারা রুমিন ফারহানার সঙ্গে একটি মতবিনিময় সভার আয়োজন করেন। স্থানীয় সূত্র জানায়, আয়োজনে কোনো ব্যানার, ফেস্টুন কিংবা মাইক ব্যবহার করা হয়নি।

সভাস্থলে পৌঁছানোর পর নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়া হাসান খান উপস্থিত হয়ে তাকে মঞ্চ থেকে নামতে অনুরোধ করেন। রুমিন ফারহানা বক্তব্য শেষ করে মঞ্চ ত্যাগ করলেও এ সময় তিনি উত্তেজিত প্রতিক্রিয়া জানান।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে তাকে বলতে শোনা যায়,
‘এক্সকিউজ মি স্যার… দিস ইজ দ্য লাস্ট টাইম আই ওয়ার্ন ইউ। আই উইল নট লিসেন টু দ্যাট।’

জবাবে ম্যাজিস্ট্রেটকে বলতে শোনা যায়, আচরণবিধি লঙ্ঘন হলে ব্যবস্থা নেওয়া বাধ্যতামূলক। তখন রুমিন ফারহানা বলেন, ‘সব জায়গাতেই তো হচ্ছে।’

ভিডিওতে আরও দেখা যায়, তিনি আঙুল উঁচিয়ে প্রশাসনের উদ্দেশে বলেন, দায়িত্বে বসে থাকা কর্মকর্তাদের এসব বিষয়ে খোঁজ নেওয়া উচিত। একপর্যায়ে তিনি উপস্থিত সবাইকে শান্ত থাকতে বলে জানান, ভবিষ্যতে এ ধরনের হস্তক্ষেপ তিনি মেনে নেবেন না।

ঘটনার পর নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত রুমিন ফারহানার এক সমর্থক মো. জুয়েলকে ৪০ হাজার টাকা জরিমানা করেন।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়া হাসান খান জানান, আচরণবিধি ভঙ্গ হওয়ায় সভাস্থল ত্যাগ করতে বলা হয় এবং প্রমাণ পাওয়ায় জরিমানার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা আবু বকর সরকার বলেন, নির্বাচনী আচরণবিধি ২০২৫-এর ১৮ ধারায় এই জরিমানা করা হয়েছে।

এ বিষয়ে রুমিন ফারহানা বলেন, তিনি চান নির্বাচন চলাকালে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী নিরপেক্ষ ভূমিকা পালন করুক। তার অভিযোগ, অন্য প্রার্থীদের আচরণবিধি লঙ্ঘনের ঘটনায় একইভাবে ব্যবস্থা নেওয়া হচ্ছে না।

বিজ্ঞাপন | ব্যানার স্পট

আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!

বিজ্ঞাপন দিন →