|
|
মঙ্গলবার, ০৩ নভেম্বর, ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সর্বস্বত্ব মুখপত্র কর্তৃক সংরক্ষিত

বিজ্ঞাপন | ব্যানার স্পট

আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!

বিজ্ঞাপন দিন →

নির্বাচনে যাবে কি না চিন্তা-ভাবনা করছে এনসিপি : আসিফ মাহমুদ

নিউজ ডেস্ক

প্রকাশ : ১৮ জানুয়ারি, ২০২৬, ১০:৩৪ পিএম
৯ পঠিত
00:00
00:00
নির্বাচনে যাবে কি না চিন্তা-ভাবনা করছে এনসিপি : আসিফ মাহমুদ

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবে কি না—সে বিষয়ে নতুন করে ভাবনা শুরু করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। নির্বাচন কমিশনের বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণের অভিযোগ তুলে এমন ইঙ্গিত দিয়েছেন দলটির মুখপাত্র ও কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

রোববার (৪ জানুয়ারি) রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে এই নির্বাচনে অংশ নেওয়া হবে কি না, তা গুরুত্বের সঙ্গে বিবেচনার সময় এসেছে।

আসিফ মাহমুদ বলেন, একটি গ্রহণযোগ্য ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য রাজনৈতিক দল ও জনগণের যে আস্থা নির্বাচন কমিশনের অর্জন করার কথা ছিল, তা তারা হারিয়েছে। বিদ্যমান কার্যক্রম অব্যাহত থাকলে নির্বাচন কমিশন আদৌ একটি নিরপেক্ষ নির্বাচন পরিচালনা করতে পারবে কি না—সে বিষয়ে গভীর শঙ্কা রয়েছে।

নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে তিনি অভিযোগ করেন, আপিল শুনানি শেষে একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের সঙ্গে দীর্ঘ সময় বৈঠক করে পরে রায় ঘোষণা করা হয়েছে, যা গণতান্ত্রিক প্রক্রিয়া ও নির্বাচনের জন্য উদ্বেগজনক বার্তা বহন করে।

এনসিপির এই নেতা আরও বলেন, পরিকল্পিতভাবে নির্বাচন কমিশনের সামনে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করা হয়েছে। একটি সংগঠন উদ্দেশ্যপ্রণোদিতভাবে মব তৈরি করে ইসির ওপর চাপ প্রয়োগের চেষ্টা করেছে, যাতে ঋণখেলাপি ও বিদেশি নাগরিকদের মনোনয়ন বাতিল না করা হয়।

বিজ্ঞাপন | ব্যানার স্পট

আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!

বিজ্ঞাপন দিন →