‘সব সাইজ হবে’, ঢাকায় সিট ছাড় নয়—জামায়াত প্রার্থী খালিদুজ্জামান
নিউজ ডেস্ক
ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও বাংলাদেশ ফার্টিলিটি হাসপাতালের চেয়ারম্যান ডা. এসএম খালিদুজ্জামান ঢাকায় কোনো আসন ছাড় দেওয়া হবে না বলে কঠোর মন্তব্য করেছেন।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে তাকে এ ধরনের বক্তব্য দিতে দেখা যায়।
ভিডিওটি ধারণ করা হয় নিজ নির্বাচনি এলাকায় দলীয় কর্মী ও সমর্থকদের সঙ্গে মতবিনিময়ের সময়। সেখানে ডা. খালিদুজ্জামান বলেন, সারা দেশে জামায়াত ও শিবিরের প্রভাব রয়েছে এবং ঢাকায় কোনো সিট দেওয়া হবে না। তিনি কর্মীদের উদ্দেশে বলেন, ভয় পাওয়ার কিছু নেই এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকবে।
ভিডিওতে আরও দেখা যায়, তিনি গুলশানে একটি সংবাদ সম্মেলনের প্রস্তুতির নির্দেশ দেন এবং কর্মীদের সেখানে উপস্থিত থাকার আহ্বান জানান। একই সঙ্গে তিনি বলেন, এবারের নির্বাচন হবে উৎসবমুখর এবং ঈদের মতো পরিবেশে অনুষ্ঠিত হবে।
ডা. খালিদুজ্জামান দাবি করেন, শিবির বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রসংসদ নির্বাচনে জয়লাভ করছে এবং জাতীয় পর্যায়েও তারা সফল হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
এদিকে অনুমোদনহীন ডিগ্রি ব্যবহারের অভিযোগে ডা. এসএম খালিদুজ্জামানকে শোকজ নোটিশ দিয়েছে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি)। সোমবার (১৯ জানুয়ারি) সংস্থাটির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ডা. লিয়াকত হোসেন স্বাক্ষরিত নোটিশে এ বিষয়ে ব্যাখ্যা চাওয়া হয়।
নোটিশে বলা হয়, ডা. খালিদুজ্জামান তার প্রচারপত্রে নামের পাশে MSc in Clinical Embryology & Pre-implantation Genetics (India) ডিগ্রি উল্লেখ করে চিকিৎসা কার্য পরিচালনা করছেন, যা বিএমডিসি কর্তৃক স্বীকৃত নয়। এ বিষয়ে এক ব্যক্তি লিখিত অভিযোগসহ প্রমাণাদি জমা দেন।
বিএমডিসির মতে, স্বীকৃত নয় এমন ডিগ্রি ব্যবহার করা আইন লঙ্ঘনের শামিল এবং তা শাস্তিযোগ্য অপরাধ। বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল আইন, ২০১০-এর সংশ্লিষ্ট ধারার আলোকে ১৫ কর্মদিবসের মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
অভিযোগ প্রসঙ্গে ডা. খালিদুজ্জামান গণমাধ্যমকে জানান, তিনি এখনো নোটিশ হাতে পাননি। তার দাবি, অভিযোগটি ভিত্তিহীন এবং রাজনৈতিক উদ্দেশ্যে তাকে হেনস্তা করার চেষ্টা করা হচ্ছে।
আরও পড়ুন
আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!
আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!
সংবাদটি শেয়ার করুন
প্রিয়জন ও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
সোশ্যাল মিডিয়ায় সরাসরি শেয়ার:
লিংক কপি করুন:
ক্যামেরা দিয়ে স্ক্যান করে খবরটি মোবাইলে খুলুন