হবিগঞ্জ-১:ভোটের মাঠে নজর কাড়ছেন রেজা কিবরিয়ার স্ত্রী সিমি কিবরিয়া
নিউজ ডেস্ক
হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনে বিএনপি মনোনীত প্রার্থী বিশিষ্ট অর্থনীতিবিদ ড. রেজা কিবরিয়ার নির্বাচনী প্রচারণায় এবার অংশ নিচ্ছেন তাঁর সহধর্মিণী সিমি কিবরিয়া।
নবীগঞ্জ ও বাহুবলের বিভিন্ন এলাকায় ধানের শীষ প্রতীকের প্রার্থীর প্রচারণায় অংশ নিয়ে তিনি নারী ভোটারদের আকৃষ্ট করছেন। বাহুবলের ভবানীপুর গ্রামে মতবিনিময় সভা করেছেন এবং ২১ জানুয়ারি নবীগঞ্জ পৌর বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সঙ্গে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের হবিগঞ্জ আগমন উপলক্ষে আয়োজিত প্রচার মিছিলে বক্তব্য রাখেন।
সিমি কিবরিয়া নারীদের জীবনমান উন্নয়নে নানারকম কর্মসূচি বাস্তবায়নের আশ্বাস দিয়েছেন এবং নির্বাচনী এলাকায় নারী ভোটারদের সক্রিয় অংশগ্রহণের জন্য প্রেরণা যোগাচ্ছেন।
আরও পড়ুন
আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!
আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!
সংবাদটি শেয়ার করুন
প্রিয়জন ও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
সোশ্যাল মিডিয়ায় সরাসরি শেয়ার:
লিংক কপি করুন:
ক্যামেরা দিয়ে স্ক্যান করে খবরটি মোবাইলে খুলুন