দলীয় সিদ্ধান্ত অমান্য: একসাথে ৫৯ নেতা বহিষ্কার বিএনপিতে
নিউজ ডেস্ক
দলীয় সিদ্ধান্ত অমান্য করে আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ায় ৫৯ জন বিদ্রোহী প্রার্থীকে বহিষ্কার করেছে বিএনপি।
বুধবার (২১ জানুয়ারি) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। এতে বলা হয়, বহিষ্কৃতদের দলের প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে এবং এই আদেশ তাৎক্ষণিকভাবে কার্যকর হবে।
এর আগে গত ৩০ ডিসেম্বর একই অভিযোগে ১১ জনকে বহিষ্কার করেছিল দলটি।
বিভাগভিত্তিকভাবে বহিষ্কৃতদের মধ্যে রয়েছেন—
রংপুর বিভাগ:
দিনাজপুর-২-এর আ ন ম বজলুর রশিদ, দিনাজপুর-৫-এর এ জেড এম রেজয়ানুল হক এবং নীলফামারী-৪-এর রিয়াদ আরাফান সরকার রানা।
রাজশাহী বিভাগ:
নওগাঁ-৩-এর পারভেজ আরেফিন সিদ্দিকী জনি, নাটোর-১-এর তাইফুল ইসলাম টিপু ও ডা. ইয়াসির আরশাদ রাজন, নাটোর-৩-এর দাউদার মাহমুদ, রাজশাহী-৫-এর ইসফা খাইরুল হক শিমুল ও ব্যারিস্টার রেজাউল করিম, পাবনা-৩-এর কে এম আনোয়ারুল ইসলাম এবং পাবনা-৪-এর জাকারিয়া পিন্টু।
খুলনা বিভাগ:
কুষ্টিয়া-১-এর নুরুজ্জামান হাবলু মোল্লা, নড়াইল-২-এর মনিরুল ইসলাম, যশোর-৫-এর অ্যাডভোকেট শহিদ ইকবাল, সাতক্ষীরা-্রী আসনের ডা. শহীদুল আলম, বাগেরহাট-১-এর ইঞ্জিনিয়ার মাসুদ ও বাগেরহাট-৪-এর খায়রুজ্জামান শিপন।
বরিশাল বিভাগ:
বরিশাল-১-এর আব্দুস সোবহান এবং পিরোজপুর-২-এর মোহাম্মদ মাহমুদ হোসেন।
ঢাকা বিভাগ:
নারায়ণগঞ্জ-১-এর সাবেক সংসদ সদস্য মোহাম্মাদ দুলাল হোসেন, নারায়ণগঞ্জ-২-এর মো. আতাউর রহমান খান আঙুর, নারায়ণগঞ্জ-৩-এর অধ্যাপক মো. রেজাউল করিম, টাঙ্গাইল-১-এর মোহাম্মাদ আলী, টাঙ্গাইল-৩-এর লুৎফর রহমান খান আজাদ, টাঙ্গাইল-৫-এর ফরহাদ ইকবাল, নরসিংদী-৫-এর মো. জামাল আহমেদ চৌধুরী, মুন্সিগঞ্জ-১-এর মো. মুমিন আলী এবং মুন্সিগঞ্জ-৩-এর মো. মহিউদ্দিন।
ময়মনসিংহ বিভাগ:
কিশোরগঞ্জ-১-এর রেজাউল করিম চুন্নু, কিশোরগঞ্জ-৫-এর শেখ মজিবুর রহমান ইকবাল, ময়মনসিংহ-১-এর সালমান ওমর রুবেল, ময়মনসিংহ-১০-এর এবি সিদ্দিকুর রহমান, ময়মনসিংহ-১১-এর মো. মোর্শেদ আলম, নেত্রকোণা-৩-এর মো. দেলোয়ার হোসেন ভূঁইয়া, শেরপুর-৩-এর মো. আমিনুল ইসলাম বাদশাহ, মাদারিপুর-১-এর লাভলু সিদ্দিকী ও কামাল জামাল নুরুউদ্দিন মোল্লা, মাদারিপুর-২-এর মিল্টন বৈদ্য, রাজবাড়ী-২-এর নাসিরুল হক সাবু, গোপালগঞ্জ-২-এর এম এস খান মঞ্জু ও সিরাজুল ইসলাম সিরাজ এবং গোপালগঞ্জ-৩-এর হাবিবুর রহমান হাবিব।
সিলেট বিভাগ:
সুনামগঞ্জ-৩-এর আনোয়ার হোসেন, সুনামগঞ্জ-৪-এর দেওয়ান জয়নুল জাকেরীন, সিলেট-৫-এর মামুনুর রশীদ (চাকসু), মৌলভীবাজার-৪-এর মহসিন মিয়া মধু এবং হবিগঞ্জ-১-এর শেখ সুজাত মিয়া।
কুমিল্লা বিভাগ:
ব্রাহ্মণবাড়িয়া-১-এর কামরুজ্জামান মামুন, ব্রাহ্মণবাড়িয়া-৫-এর কাজী নাজমুল হোসেন তাপস, ব্রাহ্মণবাড়িয়া-৬-এর কৃষিবিদ সাইদুজ্জামান কামাল, কুমিল্লা-২-এর আব্দুল মতিন, কুমিল্লা-৭-এর আতিকুল আলম শাওন এবং চাঁদপুর-৪-এর এম এ হান্নান।
চট্টগ্রাম বিভাগ:
চট্টগ্রাম-১৪-এর মিজানুল হক চৌধুরী ও শফিকুল ইসলাম রাহী, চট্টগ্রাম-১৬-এর লিয়াকত আলী চেয়ারম্যান, নোয়াখালী-২-এর কাজী মফিজুর রহমান, নোয়াখালী-৬-এর ফজলুল আজীম ও তানবীর উদ্দীন রাজীব।
দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে নির্বাচন শুরুর আগেই এই সাংগঠনিক পদক্ষেপ নিল বিএনপি।
আরও পড়ুন
আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!
আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!
সংবাদটি শেয়ার করুন
প্রিয়জন ও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
সোশ্যাল মিডিয়ায় সরাসরি শেয়ার:
লিংক কপি করুন:
ক্যামেরা দিয়ে স্ক্যান করে খবরটি মোবাইলে খুলুন