সিলেটে শাহজালালের মাজার জিয়ারত করলেন তারেক রহমান
নিউজ ডেস্ক
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান সিলেটে হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করেছেন। বুধবার (২১ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে তিনি মাজারে উপস্থিত হয়ে মোনাজাতে অংশ নেন।
পরে মাজার প্রাঙ্গণের মসজিদে ইশার নামাজ আদায় করেন।
এর আগে সন্ধ্যা ৬টা ৩৮ মিনিটে গুলশানের বাসভবন থেকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে রওনা হন তারেক রহমান। রাত আনুমানিক ৮টার দিকে তিনি সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।
দলীয় সফরসূচি অনুযায়ী, মাজার জিয়ারত শেষে তিনি স্ত্রী জুবাইদা রহমানের পৈতৃক বাড়ি সিলেটের বিরাইমপুর গ্রামে যাওয়ার কথা রয়েছে। সেখানে মিলাদ ও দোয়া মাহফিলের পাশাপাশি কেক কাটার আয়োজন রাখা হয়েছে।
আগামীকাল বৃহস্পতিবার সকালে সিলেট আলিয়া মাদরাসা মাঠে অনুষ্ঠিতব্য বিএনপির নির্বাচনী সমাবেশে প্রধান অতিথি হিসেবে যোগ দেওয়ার কথা রয়েছে তারেক রহমানের। এই সমাবেশের মধ্য দিয়ে সিলেট থেকেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার কার্যক্রম শুরু করবে বিএনপি।
আরও পড়ুন
আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!
আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!
সংবাদটি শেয়ার করুন
প্রিয়জন ও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
সোশ্যাল মিডিয়ায় সরাসরি শেয়ার:
লিংক কপি করুন:
ক্যামেরা দিয়ে স্ক্যান করে খবরটি মোবাইলে খুলুন