|
|
মঙ্গলবার, ০৩ নভেম্বর, ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সর্বস্বত্ব মুখপত্র কর্তৃক সংরক্ষিত

বিজ্ঞাপন | ব্যানার স্পট

আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!

বিজ্ঞাপন দিন →

জীবনের নিরাপত্তা ঝুঁকিতে গানম্যান চাইলেন আব্দুল হান্নান মাসউদ

নিউজ ডেস্ক

প্রকাশ : ২২ জানুয়ারি, ২০২৬, ১০:৩৬ এএম
১২ পঠিত
00:00
00:00
জীবনের নিরাপত্তা ঝুঁকিতে গানম্যান চাইলেন আব্দুল হান্নান মাসউদ
আব্দুল হান্নান মাসউদ - ছবি: সংগৃহীত

 

জীবনের নিরাপত্তা ঝুঁকির কথা তুলে ধরে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের প্রার্থী জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ গানম্যান চেয়ে আবেদন করেছেন।

বুধবার (২১ জানুয়ারি) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও নোয়াখালীর জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলাম।

আবদুল হান্নান মাসউদ জানান, হাতিয়া উপজেলায় এখনো অবৈধ অস্ত্রের উপস্থিতি রয়েছে। পাশাপাশি নির্বাচনী মাঠে কাজ করতে গিয়ে কিছু অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির আশঙ্কা দেখা দিয়েছে। সাধারণ মানুষের সঙ্গে নির্বিঘ্ন যোগাযোগ রাখা এবং নিরাপদভাবে নির্বাচনী কার্যক্রম পরিচালনার স্বার্থে তিনি আইনশৃঙ্খলা বাহিনীর কাছে নিরাপত্তা সহায়তা চেয়েছেন।

তিনি আরও বলেন, এটি শুধু তাঁর ব্যক্তিগত নিরাপত্তার বিষয় নয়; ভোটাররা যেন নিরাপদ ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সেটিও তাঁর প্রত্যাশা। এ বিষয়ে প্রশাসনের সদয় দৃষ্টি কামনা করেন তিনি।

জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলাম জানান, নিরাপত্তা ঝুঁকির কথা উল্লেখ করে প্রার্থীর পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে গানম্যান চেয়ে আবেদন করা হয়েছে। আবেদনটি গ্রহণ করে জেলা পুলিশ সুপারের কাছে পাঠানো হয়েছে এবং বিধি অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।

নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তৈয়ব মো. আরিফ হোসেন বলেন, আবেদনটি পাওয়া গেছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিজ্ঞাপন | ব্যানার স্পট

আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!

বিজ্ঞাপন দিন →