পাকিস্তান পন্থিদের সতর্ক করলেন মির্জা ফখরুল
নিউজ ডেস্ক
কটি রাজনৈতিক দল পাকিস্তানপন্থি মনোভাব নিয়ে বাংলাদেশ গড়তে চাইছে—এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, ওই দল বিএনপি ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত। জনগণ তাদের ভোট দেবে কি না, সেটাই বড় প্রশ্ন।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুর ১২টায় সিলেটের ঐতিহাসিক আলিয়া মাদ্রাসা মাঠে বিএনপির ধানের শীষ প্রতীকের প্রথম জনসভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, গত ১৫ বছর ধরে দেশের মানুষ গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আত্মত্যাগ করেছে, কিন্তু কখনও মাথা নত করেনি। তিনি বলেন, বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে প্রধানমন্ত্রী করে একটি গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার লক্ষ্যেই এই আন্দোলন। এই যাত্রা নতুন বাংলাদেশ নির্মাণের যাত্রা, যেখানে জনগণের সহযোগিতা প্রয়োজন।
তিনি আরও বলেন, সবাইকে একটি বিশেষ দলের বিষয়ে সতর্ক থাকতে হবে—যারা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বে বিশ্বাস করে না এবং একসময় স্বাধীনতার বিরোধিতা করেছে। তারা এখন বিএনপি ও তারেক রহমানকে নিয়ে অপপ্রচার চালাচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় বক্তব্য দেন দলের বিভিন্ন পর্যায়ের নেতারা। সভা পরিচালনা করেন সিলেট মহানগর বিএনপির সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী ও সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী।
আরও পড়ুন
আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!
আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!
সংবাদটি শেয়ার করুন
প্রিয়জন ও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
সোশ্যাল মিডিয়ায় সরাসরি শেয়ার:
লিংক কপি করুন:
ক্যামেরা দিয়ে স্ক্যান করে খবরটি মোবাইলে খুলুন