লক্ষ্মীপুরে বিএনপি–জামায়াত ব্যাপক সংঘর্ষ
নিউজ ডেস্ক
লক্ষ্মীপুরের ভবানীগঞ্জে ফেস্টুন লাগানোকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত চারজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকালে সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের রিফিউজি মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।
আহতদের মধ্যে রয়েছেন—৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. শাহাজান, ৬ নম্বর ওয়ার্ড জামায়াতের কর্মী ফিরোজ আলম, ছাত্রশিবিরের ওয়ার্ড সেক্রেটারি ইয়াসিন আরাফাত তাহসিন এবং অর্থ সম্পাদক মো. সোহাগ হোসেন।
জামায়াতকর্মী ফিরোজ আলম অভিযোগ করে বলেন, সকালে তারা রিফিউজি মার্কেট এলাকায় ড. রেজাউল করিমের ফেস্টুন লাগানোর সময় স্থানীয় বিএনপি কর্মী কাশেম মাঝি বাধা দেন। পরে তারা বাজারের অন্য পাশে ফেস্টুন লাগাতে গেলে পরিকল্পিতভাবে হামলা চালানো হয়। স্থানীয়দের সহায়তায় তারা উদ্ধার পান।
অন্যদিকে আহত বিএনপিকর্মী মো. শাহাজান দাবি করেন, জামায়াতের লোকজন বিএনপির অফিসের সামনে ফেস্টুন লাগাতে চাইলে তিনি বাধা দেন। এতে ক্ষুব্ধ হয়ে তারা তার ওপর হামলা চালায় এবং তিনি গুরুতর আহত হন।
বিএনপিকর্মী কামাল হোসেন বলেন, সকালে ফেস্টুন লাগানো নিয়ে বিরোধের একপর্যায়ে জামায়াতের কর্মীরা বিএনপি নেতা শাহাজানের ওপর হামলা চালায়।
ভবানীগঞ্জ ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি হাফেজ আব্দুল হক বলেন, এর আগেও রিফিউজি মার্কেট এলাকায় ড. রেজাউল করিমের পোস্টার ছেঁড়ার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার পরিকল্পিতভাবে তাদের কর্মীদের ওপর লাঠিসোঁটা নিয়ে হামলা করা হয় বলে অভিযোগ করেন তিনি।
তিনি আরও বলেন, শাহাজান মানসিকভাবে অসুস্থ হওয়ায় তারা দুঃখ প্রকাশ করছেন। তবে যদি কেউ তাকে উসকানি দিয়ে ঘটনাটি ঘটিয়ে থাকে, তার তীব্র প্রতিবাদ জানানো হয়।
জেলা যুবদলের সভাপতি আব্দুল আলী হুমায়ুন বলেন, মানসিক ভারসাম্যহীন একজন ব্যক্তিকে জামায়াতের লোকজন মারধর করে রক্তাক্ত করেছে।
ভবানীগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি এস এম আজাদ বলেন, মানসিকভাবে অসুস্থ একজন বিএনপি কর্মীকে মারধর করা নিন্দনীয়। তবে জামায়াতের কেউ আহত হয়নি বলেও দাবি করেন তিনি।
লক্ষ্মীপুর সদর থানার ওসি ওয়াহিদ পারভেজ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
আরও পড়ুন
আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!
আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!
সংবাদটি শেয়ার করুন
প্রিয়জন ও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
সোশ্যাল মিডিয়ায় সরাসরি শেয়ার:
লিংক কপি করুন:
ক্যামেরা দিয়ে স্ক্যান করে খবরটি মোবাইলে খুলুন