|
|
মঙ্গলবার, ০৩ নভেম্বর, ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সর্বস্বত্ব মুখপত্র কর্তৃক সংরক্ষিত

বিজ্ঞাপন | ব্যানার স্পট

আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!

বিজ্ঞাপন দিন →

জান্নাত ও জাহান্নামের মালিক আল্লাহ,মানুষ টিকেট দিয়ে দিতে পারেনা

নিউজ ডেস্ক

প্রকাশ : ২২ জানুয়ারি, ২০২৬, ০৪:১৩ পিএম
১৪ পঠিত
00:00
00:00
জান্নাত ও জাহান্নামের মালিক আল্লাহ,মানুষ টিকেট দিয়ে দিতে পারেনা
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান - ছবি: সংগ্রহীত


নির্বাচনের আগেই একটি দল জনগণকে প্রতারণা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, এখনই যদি মানুষকে ঠকানো হয়, তাহলে নির্বাচনের পর কীভাবে ঠকানো হবে—তা সহজেই বোঝা যায়।

শুধু প্রতারণাই নয়, মুসলমানদের শিরকের দিকে ঠেলে দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

বৃহস্পতিবার দুপুরে সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে নিজের প্রথম নির্বাচনী সমাবেশে এসব কথা বলেন তারেক রহমান।

সমাবেশে বক্তব্যের একপর্যায়ে তিনি উপস্থিত জনতার উদ্দেশে প্রশ্ন রাখেন—কে কে হজ বা ওমরা পালন করেছেন। এ সময় কয়েকজন হাত তুললে তাদের একজনকে মঞ্চে ডেকে এনে তিনি প্রশ্ন করেন, কাবা শরীফের মালিক কে? উত্তরে ওই ব্যক্তি বলেন, আল্লাহ। এরপর তিনি জানতে চান, এই পৃথিবী, সূর্য, নক্ষত্র, বেহেশত ও দোজখের মালিক কে? উপস্থিত সবাই একবাক্যে বলেন—আল্লাহ।

তারেক রহমান বলেন, যার মালিক আল্লাহ, সেই বিষয় নিয়ে অন্য কেউ দেওয়ার প্রতিশ্রুতি দিলে তা কী শিরকের মধ্যে পড়ে না? নির্বাচনের আগে যেসব দল নানা প্রতিশ্রুতি দিচ্ছে, সেগুলো মানুষের অধিকারভুক্ত নয়—এ কথা উল্লেখ করে তিনি বলেন, এভাবেই মানুষকে আগেই বিভ্রান্ত করা হচ্ছে।

তিনি আরও বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে লক্ষ মানুষের আত্মত্যাগের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে। সেই সময় কারা কী ভূমিকা রেখেছে, ইতিহাস তা জানে। অনেকের কারণে লাখো মানুষ শহীদ হয়েছেন, অসংখ্য মা-বোন তাদের সম্ভ্রম হারিয়েছেন—এ কথাও স্মরণ করিয়ে দেন বিএনপি চেয়ারম্যান।

বিজ্ঞাপন | ব্যানার স্পট

আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!

বিজ্ঞাপন দিন →