|
|
মঙ্গলবার, ০৩ নভেম্বর, ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সর্বস্বত্ব মুখপত্র কর্তৃক সংরক্ষিত

বিজ্ঞাপন | ব্যানার স্পট

আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!

বিজ্ঞাপন দিন →

বাবার কবর জিয়ারতের মধ্য দিয়ে ইশরাকের নির্বাচনী যাত্রা শুরু

নিউজ ডেস্ক

প্রকাশ : ২২ জানুয়ারি, ২০২৬, ০৭:১৪ পিএম
১০ পঠিত
00:00
00:00
বাবার কবর জিয়ারতের মধ্য দিয়ে ইশরাকের নির্বাচনী যাত্রা শুরু
ছবি: সংগ্রহীত


ঢাকা-৬ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বৃহস্পতিবার (২২ জানুয়ারি) আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন।

রাজধানীর কোতোয়ালি থানাধীন ৩৭ নম্বর ওয়ার্ডের সদরঘাট চৌরাস্তা (বাটার মোড়) এক পথসভায় ইশরাক হোসেন বলেন, “আমি আগে কোনো সরকারি বা সাংগঠনিক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করিনি। তাই ভোটারদের সামনে নিজেকে প্রমাণ করার সুযোগ পাইনি। আপনাদের একটি সুযোগ দিলে ইনশাআল্লাহ আমি হতাশ করব না।”

তিনি আরও উল্লেখ করেন, “আমার বাবা মরহুম সাদেক হোসেন খোকা এখানে বহু মানুষকে সহযোগিতা করেছেন এবং চারবার নির্বাচিত সংসদ সদস্য ছিলেন। তার সন্তান হিসেবে এবারের নির্বাচনে আপনাদের সমর্থন চাই। আমি গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, ভোটাধিকার ফিরিয়ে আনা এবং শক্তিশালী রাষ্ট্র গঠনে কাজ করতে চাই।”

প্রচার শুরুর আগে সকাল ১০টায় ইশরাক হোসেন জুরাইন কবরস্থানে গিয়ে তার বাবার কবর জিয়ারত করেন। এরপর বাংলাবাজার চৌরাস্তা এলাকা থেকে নির্বাচনী প্রচারণা শুরু করেন। এ সময় ঢাকা মহানগর দক্ষিণ শ্রমিকদলের আহ্বায়ক মো: সুমন ভূইয়ার নেতৃত্বে একটি বিশাল মিছিল তাঁর সঙ্গে যোগ দেয়।

পরবর্তীতে ইশরাক হোসেন বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রয় সমিতির সঙ্গে মতবিনিময় ও নির্বাচনী সভা করেন।

বিজ্ঞাপন | ব্যানার স্পট

আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!

বিজ্ঞাপন দিন →